ফাইজারের টিকা গ্রহণের পর নিউ জিল্যান্ডে আরও এক মৃত্যু

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০২১, ১৭:৪৩ আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৭:৪৩

ফাইজারের করোনা টিকা নেওয়ার সঙ্গে ২৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়েছে নিউ জিল্যান্ডের কর্তৃপক্ষ। সোমবার কর্তৃপক্ষ জানায়, প্রথম ডোজ গ্রহণের পর ওই ব্যক্তির হৃদযন্ত্রের পেশী ফুলে যায়। বিরল এই অবস্থার নাম মায়োকার্ডিটিস।

টিকা গ্রহণের বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার জেরে নিউ জিল্যান্ডে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। এর আগে আগস্টে এক নারী প্রথম ডোজ নেওয়ার পর মারা যায়।

নিউ জিল্যান্ডের স্বাধীন টিকা নিরাপত্তা পর্যবেক্ষণকারী বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানে প্রাপ্ত তথ্য অনুযায়ী বোর্ড মনে করছে এই ব্যক্তির মায়োকার্ডিটিস সম্ভবত টিকা গ্রহণের জন্য হয়েছে।’

টিকা নেওয়ার দুই সপ্তাহের মধ্যে মারা যায় ওই ব্যক্তি। লক্ষণের জন্য তিনি মেডিক্যাল পরামর্শ কিংবা চিকিৎসা নেননি। মায়োকার্ডিটিস রোগে হৃদেযন্ত্রের পেশীর ফুলে যায় যাতে করে যন্ত্রটির রক্ত সঞ্চালন ক্ষমতা সীমিত হয়ে পড়ে এবং হৃদস্পন্দন বদলে যাওয়ার কারণ হতে পারে।

ফাইজারের এক মুখপাত্র জানিয়েছেন, নিউ জিল্যান্ডে মৃত্যুর বিষয়টি সম্পর্কে তারা অবগত। একই সঙ্গে টিকার সকবল বিরুপ পার্শ্বপ্রতিক্রিয়ার সব রিপোর্টই পর্যবেক্ষণের কথা জানিয়েছে তারা।

নিউ জিল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, বিরুপ পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও টিকা গ্রহণে ঝুঁকির চেয়ে সুবিধা অনেক বেশি।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
মহারাষ্ট্রে ২ লিটার কিং কোবরা সাপের বিষ ও বাঘ-চিতার চামড়াসহ গ্রেফতার ৬
সঠিক পথেই এগোচ্ছে মক্কা প্যাক্ট: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
ধানক্ষেতে ৩০ বছর বয়সী নারীর গলাকাটা লাশ, প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ
সর্বশেষ খবর
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কুকুর ছানাগুলো, প্রাইভেটকারের চাপায় ৪টির মৃত্যু
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কুকুর ছানাগুলো, প্রাইভেটকারের চাপায় ৪টির মৃত্যু
গোপালগঞ্জের সন্দেহজনক লেনদেন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
গোপালগঞ্জের সন্দেহজনক লেনদেন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
হাতিরঝিলে প্রবাসীকে হত্যাচেষ্টার ঘটনায় একজন গ্রেফতার
হাতিরঝিলে প্রবাসীকে হত্যাচেষ্টার ঘটনায় একজন গ্রেফতার
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত হলো যে পাঁচ প্রতিষ্ঠান  
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত হলো যে পাঁচ প্রতিষ্ঠান  
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা