সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারপতি পাচ্ছে পাকিস্তান

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০২২, ২০:১৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২০:১৮

পাকিস্তানের সর্বোচ্চ আদালতে প্রথমবারের মতো একজন নারী বিচারপতিকে মনোনীত করেছে দেশটির আইন কমিশন। ৫৫ বছর বয়সী বিচারপতি আয়েশা মালিককে মনোনীত করেছেন দেশটির প্রধান বিচারপতি গুলজার আহমেদ। এখন তার নাম চূড়ান্ত অনুমোদনের জন্য সংসদীয় প্যানেলে পাঠানো হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

পাকিস্তানের আইনজীবী ও সিভিল সোসাইটির অ্যাক্টিভিস্টরা লিঙ্গ বৈষম্যের লড়াইয়ে এটিকে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে আখ্যায়িত করছেন। তবে সিদ্ধান্তটি বিরোধিতার মুখেও পড়েছে। আইনজীবীদের একটি গ্রুপ হুমকি দিয়েছেন, মালিক সুপ্রিম কোর্টে বিচারক হিসেবে যোগ দিলে তারা ধর্মঘট করবেন।

গত বছর ৯ সদস্যদের আইন কমিশন তার আয়েশা মালিকের সুপ্রিম কোর্টের মনোনয়ন বাতিল করেছিল। কিন্তু এবার বিচারকদের ৫-৪ ভোট তার পক্ষে গেছে।

কয়েকজন আইনজীবী ও বিচারক বলছেন, আয়েশা মালিককে মনোনীত করায় সিনিয়রিটির বিধি লঙ্ঘিত হয়েছে। লাহোর হাইকোর্টের সিনিয়র তিন বিচারপতির মধ্যে তিনি ছিলেন না। ২০১২ সাল থেকে এই আদালতে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

কর্মজীবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন আয়েশা মালিক। গত বছর তিনি ধর্ষণের শিকার নারীদের কুমারিত্ব পরীক্ষা করাকে বেআইনি ঘোষণা করেছেন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের