সরকার সমালোচক অধ্যাপককে গ্রেফতার করলো তালেবান

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০২২, ১৯:০৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৯:০৮

সরকারের সমালোচনার কারণে আফগানিস্তানের প্রখ্যাত একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফয়জুল্লাহ জালালকে গ্রেফতার করেছে তালেবান। কাবুল থেকে তাকে গ্রেফতার করা হয় বলে তালেবান সরকারের এক মুখপাত্র নিশ্চিত করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

কাবুল বিশ্ববিদ্যালয়ের আইন ও রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক ফয়জুল্লাহ আফগানিস্তানের নেতাদের সমালোচক বলে খ্যাতি অর্জন করেছেন। আগস্টে মার্কিন সমর্থিত আফগান সরকারের পতনের পর বেশ কয়েকটি টেলিভিশন টক শো-তে হাজির হয়েছেন ফয়জুল্লাহ। তিনি আর্থিক সংকটের জন্য তালেবানকে দায়ী করেছেন এবং শক্তিপ্রয়োগের শাসনের সমালোচনা করেছেন।  

ক্ষমতায় ফেরার পর থেকে তালেবান ভিন্নমতধারীদের দমন করছে। নারী অধিকার কর্মীদের গুম করা হচ্ছে এবং সংক্ষিপ্ত সময়ের জন্য বেশ কয়েকজন আফগান সাংবাদিককে আটক করা হয়।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইটারে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জন্য ফয়জুল্লাহকে শনিবার কাবুল থেকে গ্রেফতার করা হয়েছে।

মুখপাত্র দাবি করেছেন, অধ্যাপক সরকার ব্যবস্থার বিরুদ্ধে মানুষকে উসকানি দিচ্ছিলেন এবং মানুষের সম্মান নিয়ে খেলছেন।

জবিউল্লাহ বলেন, অন্যরা যাতে এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্য না করেন সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।   

ফয়জুল্লাহের স্ত্রী মাসুদা ছিলেন আফগানিস্তানে প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী। তিনি ফেসবুকে লিখেছেন, তালেবান বাহিনী তার স্বামীকে গ্রেফতার করেছে এবং অজ্ঞাতস্থানে আটক রেখেছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান