সুনামি বিধ্বস্ত টোঙ্গায় ত্রাণের জাহাজ পাঠাচ্ছে নিউ জিল্যান্ড

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২২, ১১:২৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১১:২৩

সুনামি বিধ্বস্ত টোঙ্গার অতি প্রয়োজনীয় বিশুদ্ধ পানি এবং অন্য সরবরাহ নিয়ে দেশটিতে যাচ্ছে নিউ জিল্যান্ড নৌবাহিনীর দুইটি জাহাজ। শুক্রবার জাহাজ দুইটির টোঙ্গায় পৌঁছানোর কথা রয়েছে।

গত শনিবার অগ্নুৎপাতের কারণে সৃষ্ট সুনামি আঘাত হানার পর মঙ্গলবার প্রথমবারের মতো ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেছে টোঙ্গা সরকার। এতে বলা হয় দেশটি নজিরবিহীন দুর্যোগে আক্রান্ত হয়েছে। দুই স্থানীয় এবং এক ব্রিটিশ নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

অগ্নুৎপাতে ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে ত্রাণ তৎপরতা মারাত্মক বিঘ্নিত হচ্ছে। দেশটির মূল বিমানবন্দরের রানওয়ে থেকে ছাই সরানোর চেষ্টা চালাচ্ছে স্বেচ্ছাসেবকেরা। এতে করে দেশটির অতি প্রয়োজনীয় খাবার পানি এবং ত্রাণ সামগ্রি বহন করা সম্ভব হবে।

নিউ জিল্যান্ড নৌবাহিনীর জাহাজ এইচএমএনজেডএস আয়োতিরোয়া’র ক্যাপ্টেন সিমন গ্রিফিথস বলেন, ‘টোঙ্গার মানুষের জন্য বিপুল পানি নিয়ে রওনা হচ্ছি।’ গ্রিফিথস জানান, তার জাহাজে আড়াই লাখ লিটার পানি রয়েছে। এছাড়া দিনে আরও ৭০ হাজার লিটার উৎপাদনের ক্ষমতা রয়েছে। পাশাপাশি অন্য সরঞ্জামও রয়েছে।

নিউ জিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে টোঙ্গা সরকার আয়োরিতোয়া এবং এইচএমএনজেডএস ওয়েলিংটনকে করোনামুক্ত দেশটিতে প্রবেশের অনুমতি দিয়েছে। যদিও আশঙ্কা রয়েছে টোঙ্গায় করোনা সংক্রমণ শুরু হলে ত্রাণ তৎপরতা বিঘ্নিত হতে পারে।

টোঙ্গা সরকার জানিয়েছে, আগ্নেয় ছাইয়ের কারণে পানি সরবরাহ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সাময়িকভাবে ফ্লাইট স্থগিত রাখা হয়েছে আর সামুদ্রিক পরিবহনও বিঘ্নিত হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি