ভৌতিক বানরসহ ২২৪ নতুন প্রজাতির সন্ধান

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২২, ১২:৩৫ আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১২:৩৫

বৃহত্তর মেকং অঞ্চলে নতুন ২২৪টি প্রজাতির সন্ধান পেয়েছে বিশ্ব বণ্যপ্রাণী সংরক্ষণ তহবিল (ডব্লিউডব্লিউএফ)। এসব প্রজাতির একটি তালিকা প্রকাশ করেছে সংরক্ষক গ্রুপটি। এই তালিকায় রয়েছে চোখের চারপাশে সাদা চক্র থাকা ভৌতিক বানর, ব্যাঙ, সরীসৃপ এবং কেবল বাঁশের রস খেয়ে টিকে থাকা একটি প্রজাতিও।

কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনাম নিয়ে গঠিত হয়েছে বৃহত্তর মেকং অঞ্চল। ডব্লিউডব্লিউএফ এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে সংকটাপন্ন কয়েকটি প্রজাতি শনাক্ত হওয়ার আগেই এই অঞ্চলে বিলুপ্তির মুখে রয়েছে।

নতুন প্রজাতির সন্ধান পাওয়ার ঘোষণা দিয়ে ডব্লিউডব্লিউএফ এর বৃহত্তর মেকং অঞ্চলের বণ্যপ্রাণী এবং বন্যপ্রাণী বিষয়ক অপরাধের নেতা কে. যোগানন্দ বলেন, ‘এই প্রজাতিগুলো লাখ লাখ বছরের বিবর্তনের অসাধারণ, সুন্দর ফলাফল।’

ওই কর্মকর্তা বলেন, নতুন এই প্রজাতিগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। এর অনেকগুলোই শনাক্ত হওয়ার আগেই বিলুপ্ত হয়ে যাচ্ছে।

ডব্লিউডব্লিউএফ জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল থেকে এসব প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকির মুখে পড়ার কারণ আবাসস্থল ধ্বংস, মানুষের মাধ্যমে রোগের সূচনা এবং বণ্যপ্রাণীর অবৈধ বাণিজ্য।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
জাপানে মূল্যস্ফীতি বাড়ার আভাস
সর্বশেষ খবর
‘আমার কাজ নষ্ট করে দিলেন’,  পরীমণির ক্ষোভ
‘আমার কাজ নষ্ট করে দিলেন’, পরীমণির ক্ষোভ
তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব: প্রধানমন্ত্রী  
তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব: প্রধানমন্ত্রী  
পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তায় জনবল ও সরঞ্জাম প্রস্তুত ফায়ার সার্ভিসের
পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তায় জনবল ও সরঞ্জাম প্রস্তুত ফায়ার সার্ভিসের
উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ 
উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ 
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর