কাবুলের স্কুলে বিস্ফোরণ

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০২২, ১৪:৪৮আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৪:৪৮

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বয়েজ স্কুলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার কাবুলের পশ্চিমাঞ্চলীয় দাশত-ই-বারচি পাড়া এলাকার ওই স্কুলটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আব্দুল রহিম শহীদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদের সকালের ক্লাস থেকে বের হওয়ার সময় বিস্ফোরণ ঘটে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ওই এলাকার বাসিন্দাদের একটি বড় অংশই শিয়া হাজারা সম্প্রদায়ের মানুষ। এই সম্প্রদায়ের মানুষেরা অতীতে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলার শিকার হয়েছিল।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, ‘তিনটি বিস্ফোরণ ঘটেছে। এতে আমাদের শিয়া সম্প্রদায়ের সদস্যদের মধ্যে কিছু হতাহতের ঘটনা ঘটেছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং ১৪ জন আহত হয়েছে।

২০২১ সালে বিদেশি বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানে সহিংসতার মাত্রা অপেক্ষাকৃত কমে আসে। এর মধ্যেই মঙ্গলবার কাবুলের স্কুলে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো। তবে তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। তবে গত কয়েক মাসে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে আইএস।

আফগানিস্তানের তালেবান শাসকরা বলছে, গত আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকে তার দেশকে সুরক্ষিত রাখতে কাজ করছে। তবে আন্তর্জাতিক কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, দেশটিতে এখনও বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠার ঝুঁকি রয়ে গেছে।

/এমপি/
সম্পর্কিত
ওড়িশা থেকে উদ্ধার ৫টি ওরাংওটাং এখন চিড়িয়াখানায়
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
সর্বশেষ খবর
শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা
শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৩৬ খাল রক্ষণাবেক্ষণে ডিপিপি
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৩৬ খাল রক্ষণাবেক্ষণে ডিপিপি
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে: প্রধানমন্ত্রী
২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’