আফগানিস্তানের মসজিদে আবারও শক্তিশালী বিস্ফোরণ, নিহত ৩৩

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২২, ২২:৪৫ আপডেট : ২২ এপ্রিল ২০২২, ২২:৪৭

আফগানিস্তানের কুন্দুজ শহরের কাছে একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। শুক্রবারের এ ঘটনায় আহত হন আরও অনেকে।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় বলেন, ‘কুন্দুজের ইমাম শাহিব জেলায় একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। এতে শিশুসহ ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন’।

হামলার পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে একাধিক বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। এই বিস্ফোরণের একদিন আগেই মাজহার-ই- শরিফের এক শিয়া মসজিদে বিস্ফোরণে ১২ জন প্রাণ হারান।

গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলে নেওয়ার পর দেশটির বিভিন্ন স্থানে হামলা বেড়ে গেছে। এতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। 

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
ব্রিটিশ পুলিশের স্বেচ্ছাচারিতা ও মাত্রাতিরিক্ত আইন প্রয়োগে তীব্র অসন্তোষ চীনের
ছয় ঘণ্টা তাণ্ডব চলানোর পর এবার যে প্রদেশে অগ্রসর হচ্ছে ‘অর্ণব’
বেঙ্গালুরুতে মেট্রোয় নারীর ভিডিও ধারণ, ফোন দেখতে চাইলে পালালেন যুবক
সর্বশেষ খবর
মজুরি বোর্ডের গেজেট কবে প্রকাশ করবে জানালেন মন্ত্রী
মজুরি বোর্ডের গেজেট কবে প্রকাশ করবে জানালেন মন্ত্রী
ঘুরতে গিয়ে শেষ এক পরিবার: বাবা-মা ও দুই মেয়েকে পাশাপাশি কবরে দাফন
ঘুরতে গিয়ে শেষ এক পরিবার: বাবা-মা ও দুই মেয়েকে পাশাপাশি কবরে দাফন
ব্রিটিশ পুলিশের স্বেচ্ছাচারিতা ও মাত্রাতিরিক্ত আইন প্রয়োগে তীব্র অসন্তোষ চীনের
ব্রিটিশ পুলিশের স্বেচ্ছাচারিতা ও মাত্রাতিরিক্ত আইন প্রয়োগে তীব্র অসন্তোষ চীনের
মাইক্রোসফটের ছাঁটাই: ফের চর্চায় কর্মীদের ‘বিলাসবহুল’ অফিসজীবন
মাইক্রোসফটের ছাঁটাই: ফের চর্চায় কর্মীদের ‘বিলাসবহুল’ অফিসজীবন
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক