মৌলভীবাজার সীমান্ত এলাকা দিয়ে আবারও ১৪ জনকে পুশইন করলো বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি
১৫ মে ২০২৫, ১৭:৫৮ আপডেট : ১৫ মে ২০২৫, ১৭:৫৮

বিজিবির চোখ ফাঁকি দিয়ে আবারও মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে শ্রীমঙ্গল ৪৬ বিজিবি ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহলদল স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে।

বৃহস্পতিবার (১৫ মে) ভোরবেলা উপজেলার মুরইছড়া সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে বিজিবি তাদের পরিচয় শনাক্ত করে। তারা সবাই বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতের কোনও একসময় মুরইছড়া সীমান্তের কুকিজুড়ী এলাকা দিয়ে চার জন পুরুষ, চার জন শিশু এবং ছয় জন নারীসহ মোট ১৪ জনকে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। সকালে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বিজিবির টহলদল তাদের আটক করে মুরইছড়া ক্যাম্পে নিয়ে আসে।

আটকরা হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার মো. মফিজুল ইসলাম (৪৫), মফিজুলের স্ত্রী মল্লিকা (৪০), মিম (১৯), ফুলবাড়ি থানার জরিনা খাতুন (৭৫), জলিল মিয়া (৪৫), জলিলের স্ত্রী কাজলি (৪০), ছেলে হাবিব (২২), ইছা মিয়া আলী (২০), একই এলাকার মৃত আনোয়ারুলের মেয়ে আফসানা (২০), ইছা মিয়ার স্ত্রী আলফিনা (১৮) ও চার শিশু।

জিজ্ঞাসাবাদে আটকরা জানান, সীমান্তপথে অবৈধভাবে তারা ভারত প্রবেশ করে রাজস্থানে একটি ইটভাটায় কাজ করতেন। ভারতীয় পুলিশ তাদের বুধবার আটক করে দায়িত্বরত বিএসএফর হাতে তুলে দেয়। রাতেই তাদের বাংলাদেশে পুশইন করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফসার বলেন, ‘সীমান্তে ১৪ জনকে পুশইনের বিষয়টি জেনেছি। তাদের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক। আটকরা এখনো বিজিবি হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শ্রীমঙ্গল বিজিবি সেক্টরের ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া ১৪ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা 
আটকের ১৫ ঘণ্টা পর দুই পুলিশকে ফেরত দিলো বিএসএফ
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক