প্রথমবারের মতো করোনা সংক্রমণের খবর জানালো উ. কোরিয়া

বিদেশ ডেস্ক
১২ মে ২০২২, ০৯:১৯আপডেট : ১২ মে ২০২২, ০৯:১৯

সরকারিভাবে প্রথমবারের মতো কোভিড-১৯ সংক্রমণের কথা নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার সংক্রমণের কথা জানানোর পাশাপাশি দেশজুড়ে লক ডাউনের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অতি সংক্রামক ওমিক্রন ভাইরাসের একটি সাব-ভ্যারিয়েন্ট পিয়ংইয়ং শহরে শনাক্ত হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এর খবরে বলা হয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে গত দুই বছর ও তিন মাস নিরাপদে রাখার পর আমাদের জরুরি কোয়ারেন্টাইন ফ্রন্টে একটি ছিদ্র দেখা দিয়েছে। এতে দেশের সবচেয়ে বড় জরুরি ঘটনা ঘটে গেছে।

ওই খবরে বলা হয়েছে, পিয়ংইয়ং এর মানুষ ওমিক্রন ভ্যারিয়েন্টের সংস্পর্শে এসেছে। তবে আক্রান্তের সংখ্যা কিংবা সংক্রমণের সম্ভাব্য উৎস নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বলা হয়েছে, আক্রান্তদের নমুনা গত ৮ মে সংগ্রহ করা হয়।

উত্তর কোরিয়ার প্রথম করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলার উপায় নিয়ে দেশেটির নেতা কিম জং উন ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির বৈঠকে আলোচনা করেছেন। সব শহর এবং এলাকায় কঠোর লক ডাউন বাস্তবায়নের নির্দেশ দেন তিনি। এছাড়া সংরক্ষিত জরুরি মেডিক্যাল সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দেন কিম জং উন।

বিশ্ব জুড়ে মহামারির দীর্ঘ সময়ে উত্তর কোরিয়া কখনো একজনও করোনাভাইরাস আক্রান্তের কথা স্বীকার করেনি। তবে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এনিয়ে সন্দেহ পোষণ করেন। বিশেষ করে প্রতিবেশি দক্ষিণ কোরিয়া এবং চীনে ব্যাপকভাবে অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার সময়েও উত্তর কোরিয়ায় একজনও আক্রান্ত না হওয়ায় সেই সন্দেহ গাঢ় হয়।

বিশ্বজুড়ে কোভিড-১৯ ভ্যাকসিন বিনিময় কর্মসূচি এবং  চীন থেকে আসা সিনোভাক বায়োটেক ভ্যাকসিনের চালান প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
তিব্বতের বন্যাকবলিত অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিলো চীন
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান