লন্ডনে নওয়াজ শরিফের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

বিদেশ ডেস্ক
১২ মে ২০২২, ১৪:০১আপডেট : ১২ মে ২০২২, ১৪:০১

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লন্ডনে তার বড় ভাই ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ। বুধবার তার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাকিস্তানের অর্থনৈতিক, সাংবিধানিক এবং প্রশাসনিক সংকট নিয়ে আলোচনা করেন।

বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক বিবৃতিতে বলেছেন, ওই বৈঠকে গত মাসে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা জয়েছে। এছাড়া মুদ্রাস্ফীতি এবং বিদ্যুৎ সংকট থেকে জনগণকে রক্ষায় বৈঠক থেকে পাওয়া সুপারিশ বিবেচনায় রেখেছে সরকার।

ওই বিবৃতিতে বলা হয়, অর্থনৈতিক বাস্তবতার আলোকে সরকারের প্রতিনিধি দলটি বৈঠকে ভবিষ্যত পরিকল্পনা উপস্থাপন করে।

২০২০ সালের মার্চের পর এবারই প্রথম দুই নওয়াজ ভাই সশরীরে সাক্ষাৎ করলেন। লন্ডনে অবস্থানরত দলটির অন্য নেতারাও বৈঠকে যোগ দেন।

নওয়াজ শরিফ সাধারণত আনুষ্ঠানিক বৈঠকগুলো করে থাকেন তার ছেলে হাসান নওয়াজের কার্যালয় স্টানহোপ হাউজে। তবে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তার বৈঠকের স্থান প্রকাশ করা হয়নি।

ধারণা করা হচ্ছে, ওই কার্যালয়ের বাইরে ইমরান খানের সমর্থকদের বিক্ষোভের আশঙ্কায় বৈঠকের স্থান বদল করা হয়।

সূত্র: ডন

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম