মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে দক্ষিণ এশিয়ায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২২, ১৮:৩৫আপডেট : ১০ জুন ২০২২, ১৯:১৫

মহানবী (সা.)-কে ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতার কটূক্তির প্রতিবাদে দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান ও বাংলাদেশে কয়েক হাজার মুসলিম বিক্ষোভ করেছেন। এই কটূক্তির ঘটনায় আরব মুসলিম দেশগুলোর পক্ষ থেকে কূটনৈতিক প্রতিক্রিয়ার মুখেও পড়েছে নয়া দিল্লি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভারতের রাজধানী নয়া দিল্লিসহ বেশ কয়েকটি শহরে শুক্রবার বিক্ষোভের খবর পাওয়া গেছে। জুমার নামাজ শেষে মুসল্লিরা মিছিল বের করেন। মিছিলে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান ও বিজেপির দুই নেতাকে গ্রেফতারের দাবি তোলা হয়েছে।

মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি মিডিয়া সেলের প্রধান নবীন কুমার জিন্দালকে দল থেকে বরখাস্ত করা হয়। এই ঘটনায় ভারত ও মুসলিম দেশগুলোর মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়। বিজেপির পক্ষ থেকে দলের নেতাকর্মীদের ধর্মীয় ইস্যুতে টেলিভিশন বিতর্কে আলোচনার সময় চরম সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার নয়া দিল্লি পুলিশ দুই বিজেপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। একই সঙ্গে এক মুসলিম সংসদ সদস্য ও একজন সাংবাদিকের বিরুদ্ধেও ঘৃণা ছড়ানো ও অন্যান্য অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

কিন্তু দেশটির মুসলিমরা বলছেন, এই পদক্ষেপগুলো যথেষ্ট নয়।

শুক্রবার ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল কাশ্মিরে হরতাল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ ও নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।

উত্তর প্রদেশের বিভিন্ন শহরেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। এটি ভারতের জনবহুল রাজ্য, এখানকার জনগণের ১৯ শতাংশ মুসলিম।

নয়া দিল্লিতে মুঘল আমলের জামে মসজিদের সামনে জড়ো হয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। একই ধরনের বিক্ষোভ ভারতের পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানাতে হয়েছে।

 

বাংলাদেশে ক্ষোভ

রাজধানী ঢাকার বায়তুল মোকাররমে জুমার নামাজের পর হাজারো মুসল্লি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন এবং মহানবীকে (সা.) অবমাননাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন। ঢাকার বিভিন্ন অংশেও ছোট ছোট বিক্ষোভ হয়েছে।

এসব বিক্ষোভ যৌথভাবে আয়োজন করে ইসলামি আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ও ইসলামি ঐক্যজোট।

বৃহস্পতিবার বাংলাদেশের বৃহত্তম অরাজনৈতিক মুসলিম সংগঠন হেফাজতে ইসলাম ঢাকায় একটি মিছিল করেছে।

 

পাকিস্তানে মিছিল

বৃহস্পতিবার পাকিস্তানে বিক্ষোভে অংশ নিয়েছেন হাজারো মুসলিম। রাজধানী ইসলামাবাদে তাদের সঙ্গে পুলিশের সামান্য ধস্তাধস্তি হয়েছে। বিক্ষোভ মিছিল থেকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার দাবি জানানো হয়।

করাচিতে কিছু মানুষ রাজপথে বিক্ষোভ করেন। তারা ভারতের হাইকমিশন বন্ধের দাবি ও ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান।

বিক্ষোভকারীরা ভারতের জাতীয় পতাকা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কটূক্তিকারী নূপুর শর্মার ছবি পুড়িয়েছেন।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের