আফগানিস্তানে শিখ মন্দিরে বিস্ফোরণ, হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২২, ১২:৪১আপডেট : ১৮ জুন ২০২২, ১২:৪১

আফগানিস্তানে রাজধানী কাবুলে শিখ ধর্মাবলম্বীদের একটি মন্দিরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মন্দিরের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার সকালে মন্দিরে বিস্ফোরণ হলেও হতাহতের বিষয়টি এখনও স্পষ্ট নয়।

গুরনাম সিং নামের ওই কর্মকর্তা বলেন, ‘মন্দিরের অভ্যন্তরে প্রায় ৩০ জন ছিলেন। তাদের কতজন বেঁচে আছেন আর কতজন মারা গেছেন তা আমরা জানি না। তালেবান আমাদের ভেতরে যেতে দিচ্ছে না, কী করবো জানি না’।

তালেবান কর্মকর্তারা এখন পর্যন্ত বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেননি। এছাড়া এর নেপথ্যে কারা রয়েছেন তাও এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সম্প্রচারমাধ্যম টোলো নিউজ, ওই এলাকা থেকে তীব্র ধূসর ধোঁয়া ওড়ার ভিডিও সম্প্রচার করেছেন।

আফগানিস্তানের তালেবান শাসকেরা বলছেন গত বছরের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তারা পুরো দেশের নিরাপত্তার দায়িত্ব হাতে নিয়েছেন। তবে আন্তর্জাতিক কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, দেশটিতে উগ্রবাদী তৎপরতা ফিরে আসার আশঙ্কা এখনও আছে। গত কয়েক মাসে দেশটিতে একাধিক হামলা হয়েছে। এর মধ্যে কয়েকটির দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

মূলত মুসলিম অধ্যুষিত আফগানিস্তানে একটি ক্ষুদ্র ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় শিখ। তালেবানের হাতে দেশটির পতনের আগে দেশটিতে প্রায় তিনশ’ শিখ পরিবার ছিল। তবে শিখ সম্প্রদায়ের সদস্য এবং মিডিয়া রিপোর্ট অনুসারে, তালেবান দখলের পরিপ্রেক্ষিতে অনেকেই দেশ ছেড়েছেন।

অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের মতো আফগানিস্তানে শিখ সম্প্রদায় ক্রমাগত সহিংসতার লক্ষ্যবস্তু হয়েছে। ২০২০ সালে কাবুলের আরেকটি মন্দিরে ইসলামিক স্টেটের একটি হামলায় ২৫ জন নিহত হয়।

শনিবারের বিস্ফোরণের আগে শুক্রবার উত্তরের শহর কুন্দুজে একটি মসজিদে একটি বিস্ফোরণ ঘটে। এতে একজন নিহত এবং দুজন আহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
ভারতের ‘সান সিটি’ যোধপুর
টানা ৫ বছর দাঁড়িয়ে আছেন ভারতীয় সাধু, ফুলে কালো হয়ে গেছে পা
ভিক্ষুকরাও এআই যুগে নিরাপদ নয়!
সর্বশেষ খবর
‘মুখ ফসকানো’ কি জামায়াতের নতুন রাজনৈতিক কৌশল 
‘মুখ ফসকানো’ কি জামায়াতের নতুন রাজনৈতিক কৌশল 
ডিসি সারওয়ারের প্রত্যাহার আদেশ বাতিল না হলে হরতালের হুমকি
ডিসি সারওয়ারের প্রত্যাহার আদেশ বাতিল না হলে হরতালের হুমকি
বর্ষার আবহে নজরুলের গান নিয়ে এলেন বর্ণালী সরকার
বর্ষার আবহে নজরুলের গান নিয়ে এলেন বর্ণালী সরকার
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত
সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি