আফগানিস্তানে ভূমিকম্পে নিহত সহস্রাধিক

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২২, ১৫:৩৯ আপডেট : ২২ জুন ২০২২, ২১:৪৭

আফগানিস্তানে আঘাত হানা ৬.১ মাত্রার এক ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা। বুধবার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পে আরও দেড় হাজার মানুষ আহত হওয়ার কথা জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গম পার্বত্য গ্রাম থেকে তথ্য পেতে দেরি হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

আফগান সংবাদমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যাচ্ছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িঘর। কম্বলে মোড়ানো মরদেহের সারি মাটিতে রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাউদ্দিন আইয়ুবি জানিয়েছেন, আহতদের উদ্ধারে এবং খাবার ও জরুরি চিকিৎসা পণ্য পরিবহনে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ‘কিছু গ্রাম পাহাড়ের দুর্গম অঞ্চলে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে এবং বিস্তারিত সংগ্রহ করতে কিছুটা সময় লাগবে’।

২০০২ সালের পর আফগানিস্তানের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হয়েছে বুধবার ভোরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে।

সবচেয়ে বেশি নিহতের ঘটনা নিশ্চিত হওয়া গেছে পাকতিকা প্রদেশে। সেখানে ২৫৫ জন নিহত এবং আরও দুই শতাধিক মানুষ আহতের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে বলে জানান সালাউদ্দিন আইয়ুবি। এছাড়া খোস্ত প্রদেশে আরও ২৫ জন নিহত এবং ৯০ জনকে হাসপাতালে নেওয়ার তথ্য জানান তিনি।

ক্ষমতাসীন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এক বিবৃতিতে ভূমিকম্পে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, অন্তত ২৮০ জনের মৃত্যু

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক