কলম্বোয় কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২২, ১৩:৫০আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৩:৫৪

অরাজকতা পরিস্থিতি সামাল দিতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় কারফিউ জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর থেকে পরদিন শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত চলবে কারফিউ। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার দেশজুড়ে সহিংসতা বৃদ্ধির আশঙ্কায় নতুন করে কারফিউ জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। রাতের আধাঁরে সামরিক বিমানে করে দেশ ছেড়ে মালদ্বীপে পালানো প্রেসিডেন্ট গোটাবায়ার পদত্যাগের দাবিতে শ্রীলঙ্কাজুড়ে জ্বালাও-পোড়াও আন্দোলন অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর বাড়িতে ভাঙ্চুরের ঘটনাও ঘটেছে। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হয়েছে।

এদিকে প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার গোটাবায়া পদত্যাগ করার কথা থাকলেও এখনও স্পিকারের কাছে পাঠাননি তিনি। তবে কখন পদত্যাগপত্র পাঠাবেন তা নিয়ে জল্পনা দেখা দিয়েছে রাজধানী কলম্বোয়। সরকারের অনেক গুরুত্বপূর্ণ কার্যালয় দখল করে থাকা বিক্ষোভকারীরা অপেক্ষায় আছেন তার পদত্যাগের খবরের।

এদিকে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষে একজন নিহত এবং ৮৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রশাসন। এদের অনেককেই হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম