থাইল্যান্ডে নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২২, ১৪:৩১আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৪:৩১

থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। চনবুরি প্রদেশে বৃহস্পতিবার দিবাগত রাতে আগুন লাগে বলে জানিয়েছেন একজন উদ্ধারকারী কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে সাওয়াং রোজানাথম্মাসথান রেসকিউ ফাউন্ডেশনের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, ব্যাংককের দক্ষিণে প্রায় ১৫০ কিলোমিটার (৯০ মাইল) দূরে চনবুরি প্রদেশের সত্তাহিপ জেলার মাউন্টেন বি নাইটস্পটে (বৃহস্পতিবার ১৮০০ জিএমটি) ১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

রেসকিউ সার্ভিসের পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্লাবে উপস্থিত মানুষেরা মরিয়া হয়ে চিৎকার করে ক্লাব থেকে পালানোর চেষ্টা করছেন, তাদের জামা-কাপড় পুড়ে গেছে, তাদের পেছনে আগুন জ্বলছে।

উদ্ধারকারী সংস্থাটি বলেছে, ক্লাবের দেয়ালে মিউজিক্যাল সরঞ্জামের দাহ্য ফোম আগুনের বিস্তার ত্বরান্বিত করেছে এবং এটি নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের তিন ঘণ্টারও বেশি সময় লেগেছে।

সংস্থাটি আরও জানায়, মৃতদের মধ্যে চারজন নারী ও ৯জন পুরুষ, বেশিরভাগের মৃতদেহ ক্লাবের প্রবেশ পথ ও বাথরুমে পাওয়া গেছে, তাদের দেহ মারাত্মকভাবে পুড়ে গেছে।

নিহতরা সবাই থাই নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের