সিঙ্গাপুরে আরও দুই সপ্তাহ থাকবেন গোটাবায়া

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২২, ১১:০৫আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১১:২২

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে আরও ১৪ দিন থাকার অনুমতি দিতে সিঙ্গাপুর সরকারকে অনুরোধ করেছে কলম্বো। ডেইলি মিরের প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরে অবস্থান করা গোটাবায়া আরও কিছুদিন দেশটিতে থাকবেন।

শ্রীলঙ্কায় নজিরবিহীন অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে আন্দোলনের মুখে পালিয়ে গত ১৪ জুলাই মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে চলে যান তিনি। তার ভিসার মেয়াদ শেষ হওয়া সাপেক্ষে আগামী ১১ আগস্ট সিঙ্গাপুর ছাড়ার কথা ছিল তার।

দেশ ছেড়ে পালিয়ে সিঙ্গাপুরে যাওয়ার পর গত ১৫ জুলাই শ্রীলঙ্কার স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে।

দ্বীপরাষ্ট্রটি নজিরবিহীনভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকটে ভুগছে। দুই কোটি ২০ লাখ মানুষ মুদ্রাস্ফীতি আর দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের কবলে। রয়েছে তীব্র জ্বালানি সংকট। এমন পরিস্থিতি উত্তরণে শ্রীলঙ্কায় কমানো হয়েছে ডিজেল- পেট্রলসহ জ্বালানি তেলের দাম। গ্যাসের দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে রনিল সরকার।

বিশ্ববাজারে জ্বালানির দাম কমার পর গত সপ্তাহে দেশটিতে ডিজেল ও পেট্রলের দাম কমানো হয়েছে। আর সোমবার মধ্যরাত থেকে কমছে এলপিজির দাম। সম্প্রতি প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এক ঘোষণায় বলেন, সংকট থেকে বেরিয়ে আসতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার সরকার।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস

/এলকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান