চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই তাইওয়ানে মার্কিন আইনপ্রণেতারা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২২, ২১:০৬আপডেট : ১৪ আগস্ট ২০২২, ২১:০৬

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রবিবার তাইওয়ানে পৌঁছেছেন মার্কিন আইনপ্রণেতাদের একটি দল। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের দুইটি প্রতিনিধি দল অঞ্চলটি সফর করলো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রবিবার তাইপেতে পৌঁছানো প্রতিনিধি দলের তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

সাই ​​ইং-ওয়েনের দফতর জানিয়েছে, সোমবার সকালে মার্কিন প্রতিনিধি দলটি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এই সফর তাইওয়ানের প্রতি মার্কিন কংগ্রেসের দৃঢ় সমর্থনের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে তাইপে।

তাইওয়ানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডি ফ্যাক্টো দূতাবাস জানিয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সফরের অংশ হিসেবেই মার্কিন আইনপ্রণেতাদের এই সফর। সফরে মার্কিন-তাইওয়ান সম্পর্ক এবং বৈশ্বিক সরবরাহ চেইনসহ বিভিন্ন বিষয় নিয়ে অঞ্চলটির নেতাদের সঙ্গে আলোচনা করবেন তারা।

এর আগে চীনের ‘উসকানিমূলক’ আচরণের প্রতিক্রিয়ায় তাইওয়ানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের ইন্দো-প্যাসিফিক অঞ্চল বিষয়ক সমন্বয়কারী কার্ট ক্যাম্পবেল। তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে নতুন একটি বাণিজ্য পরিকল্পনা উন্মোচন করা হবে।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী