দেশে ফিরেই সরকারি বাসভবন পেলেন গোটাবায়া

আন্তর্জাতিক ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪১

পালিয়ে যাওয়ার দেড় মাস পর ফিরেই সরকারি বাসভবন পেলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। প্রবল আন্দোলনের মুখে গত ১৩ জুলাই রাতের আঁধারে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যান তিনি। একাধিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার দেশে ফেরার পর তাকে কঠোর নিরাপত্তা দিতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীকে।

স্বাধীনতা লাভের পর প্রথমবার ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। এতে গণ বিক্ষোভের মুখে দেশ ছাড়েন গোটাবায়া। দেশের এমন সংকটের পেছনে তার প্রশাসনকে দায়ী করে আসছে লঙ্কান জনগণ।
  
সিঙ্গাপুরে থাকা অবস্থায় পদত্যাগপত্র পাঠান তিনি। পরবর্তীতে সেখান থেকে থাইল্যান্ড আশ্রয়ে নেন।

গোটাবায়ার দেশে ফেরার বিষয়ে শ্রীলঙ্কার বর্তমান সরকারের একজন মুখপাত্রকে রয়টার্স ইমেইল পাঠিয়ে জানতে চাইলে তার জবাব দেননি তিনি । রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বাসভবনে যাওয়ার আগে শনিবার ভোরে বিমানবন্দরে ক্ষমতাসীন দলের সদস্য এবং আইনপ্রণেতাদের একটি দলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দেশে ফেরা রাজাপাকসের এখন কী পরিকল্পনা সে বিষয়ে কোনও ইঙ্গিত দেন তিনি।

৩ সেপ্টেম্বর শনিবার সকালে সেখান থেকে সিঙ্গাপুর হয়ে কলম্বো ফেরেন ৭৩ বছরের এই রাজনীতিক। কলম্বোর অদূরে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান লঙ্কান মন্ত্রী ও রাজনীতিকরা।

/এলকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির বিবৃতি প্রকাশ করে প্রত্যাহার করলো ভারতের রাষ্ট্রপতি ভবন
ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা’ আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইয়েমেনে হুথি ও সৌদিপন্থি সরকারের পাল্টাপাল্টি হামলায় পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা
সর্বশেষ খবর
‌‘১০০০ টাকা ভাড়া মারছি, জমা ১২০০, আমরা খামু কী’ 
‌‘১০০০ টাকা ভাড়া মারছি, জমা ১২০০, আমরা খামু কী’ 
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ে নিহত, বাবা গুরুতর আহত
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ে নিহত, বাবা গুরুতর আহত
নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবিতে গার্মেন্ট শ্রমিক সংহতির সমাবেশ
নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবিতে গার্মেন্ট শ্রমিক সংহতির সমাবেশ
৫ মাস ধরে সার উৎপাদন করছে না সিইউএফএল
৫ মাস ধরে সার উৎপাদন করছে না সিইউএফএল
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান