সৌদি যুবরাজের কাছে লিখিত বার্তা মোদির

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৪ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪০

সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক ও দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে লিখিত বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সৌদি সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুবরাজের কাছে বার্তাটি পৌঁছে দেন। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, বৈঠকে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সেটি আরও বাড়ানোর উপায় নিয়ে কথা বলেন মোহাম্মদ বিন সালমান ও এস জয়শঙ্কর। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়াদি নিয়ে কথা হয় তাদের।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ভারতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সালেহ আল-হুসেইনি বৈঠকে উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের উন্নয়ন ঘটেছে। ২০১৮ সালে সৌদি আকাশসীমা হয়ে ইসরায়েলের সঙ্গে ভারতের সরাসরি বিমান যোগাযোগ চালু হয়। পরের বছর দিল্লি সফরে গিয়ে সৌদি যুবরাজ বলেন, সৌদি আরব ও ভারতের মধ্যকার সম্পর্ক দুই দেশের ডিএনএ-তে রয়েছে। গত বছর দিল্লি সফরে গিয়ে আফগানিস্তানের তালেবানের উত্থান নিয়ে রিয়াদের উদ্বেগের কথা জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

/এমপি/
সম্পর্কিত
২ বছরের মাথায় পদ ছাড়ছেন ট্রাম্প প্রশাসনের নারী কর্মকর্তারা
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন