আদালত অবমাননা মামলায় ক্ষমা চাইলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩২ আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির আদালত অবমাননার একটি মামলায় ক্ষমা চেয়েছেন। তার ক্ষমা চাওয়ার পর আদালত মামলাটি স্থগিত করেছে। ২০ আগস্ট রাজধানী ইসলামাবাদে একটি সমাবেশে এক নারী বিচারককে নিয়ে তার মন্তব্যের পর এই মামলা দায়ের করা হয়েছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টের শুনানিতে ইমরান খান বলেন, আদালত চাইলে আমি ওই নারী বিচারকের কাছে যাব এবং তার কাছে ক্ষমা চাই। আমি কখনও আদালত বা বিচার বিভাগের অনুভুতিতে আঘাত করব না।

ইমরান খান আরও বলেন, আমি আদালতকে নিশ্চয়তা দিচ্ছি ভবিষ্যতে এমন কিছু আর করব না।

সহযোগী শাহবাজ গিলকে গ্রেফতারের ঘটনায় ২০ আগস্টের সমাবেশে নারী বিচারক জেবা চৌধুরী ও ইসলামাবাদের সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘পদক্ষেপ’ নেওয়ার হুমকি দিয়েছিলেন ইমরান খান।

পাকিস্তানের আইন অনুসারে, আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত হলে অন্তত পাঁচ বছর সরকারি দায়িত্ব পালন করার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হতেন ইমরান খান।

ক্ষমা চাওয়ার পর আদালত তার বিরুদ্ধে মামলা চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাকে নির্দেশ দেওয়া হয়েছে ৩ অক্টোবর পরবর্তী শুনানির দিন তার হলফনামা দাখিল করার জন্য।

ইসলামাবাদের সমাবেশে মন্তব্যের জন্য চলতি সপ্তাহে একই আদালত ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা প্রত্যাহার করেছে।

এপ্রিলে পার্লামেন্টে আস্থাভোটে ক্ষমতাচ্যুত হয় ইমরান খানের সরকার। এরপর থেকে তার দল পিটিআই দেশজুড়ে বিক্ষোভ করে নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

/এএ/
সম্পর্কিত
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
সর্বশেষ খবর
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা: রুমন
ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা: রুমন
পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ
পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো