ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া: সিউল

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩১

নিজেদের পূর্ব উপকূলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এই দাবি করেছে। এমন সময় পিয়ংইয়ং এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো যখন বিমানবাহী রণতরী নিয়ে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

জাপানের কোস্টগার্ডও সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে মার্কিন রণতরীসহ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরুর দুই দিন পর এই পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

জাপান সফর শেষে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের।

এর আগে রবিবার নিজেদের পূর্ব উপকূলে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া।

২০০৬ সাল থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞায় রয়েছে পিয়ংইয়ং। পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে দেশটির অর্থায়ন বন্ধের উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জাতিসংঘের রেজুলেশন প্রত্যাখ্যান করে আসছে উত্তর কোরিয়া। দেশটির দাবি নিজের প্রতিরক্ষা ও মহাকাশে অভিযানের অধিকার তাদের রয়েছে। শত্রুতাপূর্ণ আচরণ উল্লেখ করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার সমালোচনা করেছে দেশটি।

 

/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি