উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরদিন সিউলে কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২২, ১০:০৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১০:০৯

নিষেধাজ্ঞা সত্বেও উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে বুধবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর একদিন পর দক্ষিণ কোরিয়ায় সফরে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এটি তার পূর্ব ঘোষিত সফর। সিউল ও ওয়াশিংটনের মধ্যে চলা সামরিক মহড়ার মধ্যেই দেশটিতে সফরে পৌঁছেছেন তিনি।

জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে উ. কোরিয়া। এরই ধারাবাহিকতায় বুধবার নিজেদের পূর্ব উপকূলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। এমন সময় পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো যখন বিমানবাহী রণতরী নিয়ে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। মহড়াসহ বেশ কিছু ইস্যুতে সফরে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কমলা হ্যারিস। ছবি: রয়টার্স

দুই কোরিয়ার সীমান্ত এলাকা অসামরিক অঞ্চলে সফরের আগে সিউলে পরিদর্শন করবেন তিনি। দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তার বৈঠকের পরিকল্পনা রয়েছে।

এর আগে বুধবার তিনি জাপানের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের সঙ্গে দেখা করেছেন। সেখানে তিনি উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে আঞ্চলিক স্থিতিশীলতার হুমকি উল্লেখ করে নিন্দা জানান।

সূত্র: বিবিসি।

/এলকে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি