বন্যা-ভূমিধসে বিপর্যস্ত ফিলিপাইন, মৃত্যু ৩১

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২২, ১৫:৪২আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৫:৪২

ফিলিপাইনে ভূমিধস ও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। নিখোঁজ আরও ৯ জন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মুষলধারে ঝড় এবং বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে মিন্দানাও দ্বীপটি সবচেয়ে ক্ষতিরমুখে পড়েছে। দ্বীপটিতে ৩ লক্ষাধিক মানুষের বসবাস। বহু গাছ উপড়ে দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে জানান আঞ্চলিক সরকারের বেসামরিক প্রতিরক্ষা প্রধান নাগুইব সিনারিম্বো। 

সিনারিম্বো বলেন, বন্যার পানি দ্রুত বৃদ্ধি পাওয়া স্থানীয়রা অনেকটা বিস্মিত হয়েছে। দুর্যোগকবলিত এলাকাগুলোতে ইতোমধ্যে উদ্ধারকাজে নেমে পড়েছেন সংশ্লিষ্টরা। বন্যা কবলিত শহর দাতু ওডিসন থেকে ১৬ এবং দাতু ব্লা সিনসুয়াত থেকে ১০, উপি শহর থেকে এখন পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

ভূমিধসে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।

পানিতে তলিয়ে যাওয়া এলাকায় রাবারের নৌকা নিয়ে অন্যান্য উদ্ধারকারীদের পাশাপাশি তৎপরতা চালাচ্ছে সেনা সদস্যরাও।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম