মালদ্বীপে আগুনে পুড়ে বাংলাদেশিসহ ১০ বিদেশি শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২২, ১২:০২ আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১২:১৭

মালদ্বীপের রাজধানী মালেতে একটি বাড়িতে আগুন লেগে এক বাংলাদেশিসহ ১০ বিদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মালের মাফান্নু এলাকার ওই বাড়িতে থাকতেন তারা। বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডে আরও কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দমকল বাহিনী।

যেখানে আগুন লেগেছে এটি ঘনবসতি এলাকা হিসেবে পরিচিত। স্থানীয় কর্তৃপক্ষ জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিচতলার গাড়ি মেরামতের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দমকল বাহিনীর এক কর্মকর্তা জানান, আমরা ১০ জনের মরদেহ পেয়েছি। আগুনে নেভাতে প্রায় ৪ ঘণ্টা সময় লেগেছে।

নিহতদের মধ্যে এক বাংলাদেশি এবং ৯ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছেন এক নিরাপত্তা কর্মকর্তা।

মালদ্বীপে বিদেশি শ্রমিকদের যে শর্ত রয়েছে তার সমালোচনা করেছে দেশটির রাজনৈতিক দলগুলো। মালদ্বীপে দক্ষ লোকদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি, ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার বলে জানা গেছে।

সূত্র: এএফপি, গাল্ফ, দ্য হিন্দু

/এলকে/
সম্পর্কিত
প্রয়োজনে ফের পূর্বপ্রস্তুতিমূলক হামলা, শত্রু দেশকে ইরানি সেনাবাহিনীর হুঁশিয়ারি
পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের
হামের প্রাদুর্ভাবে নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি
সর্বশেষ খবর
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ