এরদোয়ানের সঙ্গে আলোচনা আনোয়ার ইব্রাহিমের

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২২, ০৭:২৬আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১১:২২

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৃহস্পতিবার নিজ দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর ফোনে এরদোয়ানের সঙ্গে কথা হয় তার। এ সময় নতুন দায়িত্বের জন্য তাকে অভিনন্দন জানান তুরস্কের প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ফোনালাপে এরদোয়ান বলেন, পারস্পরিক আস্থার ভিত্তিতে দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ সহযোগিতা আরও শক্তিশালী হবে। এ ব্যাপারে তিনি আশাবাদী।

বৃহস্পতিবার নিজের প্রথম সংবাদ সম্মেলন শুরুর আগেই এরদোয়ানের ফোন পান মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী। ফোনালাপে আনোয়ার ইব্রাহিম বলেন, কঠিন সময়গুলোতে ভাই হিসেবে আপনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমি মালয়েশিয়া ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

২৪ নভেম্বর মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকাতান হারাপান জোটের নেতা আনোয়ার ইব্রাহিম। এরদোয়ানের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে বলে মনে করা হয়।

২০১৮ সালে এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ার পর তাকে অভিন্দন জানিয়েছিলেন আনোয়ার ইব্রাহিম। এ সময় এরদোয়ানের বিজয়কে ‘ইসলামি বিশ্বের বিজয়’ হিসেবে উল্লেখ করেন তিনি।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী