জীবন হুমকি সত্ত্বেও লং মার্চে ভাষণ দেবেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২২, ১৪:১১আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৪:১৫

সমাবেশে গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আজ প্রথমবার জনসম্মুখে ভাষণ দেবেন। শনিবার (২৬ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে ইমরান খানের যোগ দেওয়াকে কেন্দ্র করে হাজার হাজার সমর্থক জড়ো হচ্ছেন সমাবেশে।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে জানা গেছে, পাঁয়ে গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমবার জনসম্মুখে বক্তব্য রাখতে যাচ্ছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান। বিকেলের সমাবেশকে কেন্দ্র করে অনেক সমর্থককে আসতে দেখা গেছে।

শনিবার সকালে ইমরান খানের বরাতে পিটিআই জানায়, আমার জীবন হুমকিতে এবং আহত হওয়া সত্ত্বেও আমি জাতির জন্য রাওয়ালপিন্ডিতে যাচ্ছি। আমার জাতি আমার জন্য রাওয়ালপিন্ডিতে আসবে’।

গত এপ্রিলে পার্লামেন্টে এমপিদের ডাকা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। এরপর থেকে দেশটিতে নতুন করে রাজনৈতিক সংকট দেখা গেছে।

গত ৩ নভেম্বর পিটিআই আয়োজিত সমাবেশে ইমরানের পাঁয়ে একাধিক গুলি লাগে। এ ঘটনায় বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রীসহ এক শীর্ষ সেনা কর্মকর্তা জড়িত রয়েছেন বলে দাবি করেন তিনি। হত্যার উদ্দেশেই তার ওপর হামলা হয় বলেন ইমরান খান।

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়ার পাশাপাশি আগাম জাতীয় নির্বাচনের দাবিতে গত কয়েক মাস ধরে বিভিন্ন স্থানে সভা সমাবেশ করে আসছেন ইমরান খান।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী