কাবুলে পাকিস্তান দূতাবাসে বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২২, ২৩:০০আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ২৩:০০

আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত পাকিস্তানের দূতাবাসে বন্দুক হামলা হয়েছে। শুক্রবারের এই বন্দুক হামলায় পাকিস্তানি এক নিরাপত্তারক্ষী আহত হয়েছে। ইসলামাবাদ দাবি করেছে, মিশন প্রধানকে হত্যা করতে এই হামলা চালানো হয়েছে। তিনি সুস্থ আছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পাকিস্তানের দূতাবাসে হামলায় কে বা কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি দল কাবুলে তালেবান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এই হামলা হলো। দুই দেশের সীমান্তে উত্তেজনা নিরসনে কাবুলে বৈঠক করেন দুই দেশের কর্মকর্তা।

কাবুল পুলিশের এক মুখপাত্র বলেছেন, দূতাবাস প্রাঙ্গণকে নিশানা করে কাছের একটি ভবন থেকে গুলিবর্ষণ করা হয়। পুলিশ এক সন্দেহভাজনকে গ্রেফতার এবং দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মিশন প্রধান উবাইদ-উর-রেহমান নিজামানিকে হত্যা করার চেষ্টা হিসেবে এই হামলা চালানো হয়েছে। নিজামানি নিরাপদ আছেন কিন্তু পাকিস্তানি নিরাপত্তারক্ষী সিপাই ইসরার মোহাম্মদ রাষ্ট্রদূতকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন।

গত মাসে কাবুল যোগ দেন নিজামানি। ২০২১ সালের আগস্টে কট্টর ইসলামপন্থী তালেবান ক্ষমতায় আসার পর কাবুলে যে কয়টি দূতাবাস চালু রয়েছে পাকিস্তানের মিশন সেগুলোর একটি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, হামলার পর দূতাবাস খালি করার কোনও পরিকল্পনা নেই তাদের।

তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই হামলার নিন্দা জানিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টুইটারে হামলাকে ‘হত্যাচেষ্টা’ হিসেবে উল্লেখ করে ঘটনার তদন্ত ও হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ কামনা করেছেন।

/এএ/
সম্পর্কিত
ওড়িশা থেকে উদ্ধার ৫টি ওরাংওটাং এখন চিড়িয়াখানায়
জাহাজের ওয়েটার থেকে যেভাবে হলেন হাজার কোটি রুপির ব্যবসার সিইও
‘কেয়ামতের মাছ’ ভেসে আসার ৬ দিন পর ৬ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, কাকতালীয় নাকি সংকেত?
সর্বশেষ খবর
শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা
শিল্প খাতে গ্যাস সরবরাহে নতুন টার্মিনালের পরিকল্পনা
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৩৬ খাল রক্ষণাবেক্ষণে ডিপিপি
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ৩৬ খাল রক্ষণাবেক্ষণে ডিপিপি
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে: প্রধানমন্ত্রী
২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’