মিয়ানমারে তিন দিনে ৭৩ সেনা হত্যা, দাবি জান্তা বিরোধীদের

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২২, ১৩:২৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৩:২৯

মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রেখেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) জানিয়েছে, দেশজুড়ে জান্তাদের অবস্থানে হামলা চালিয়ে তিন দিনে ৭৩ সেনাকে হত্যা করেছে। সোমবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী।

পিডিএফ এবং ইএও’র বরাতে ইরাবতী তাদের প্রতিবেদনে জানায়, ম্যাগওয়ে, মান্দাল, সাগাইং, বাগো, ইয়াঙ্গুন এবং তানিনথারি অঞ্চল লড়াই হয়। তবে সামরিক হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।

শনিবার কায়াহ রাজ্যের দোমোসো এলাকায় হামলায় কমপক্ষে ২০ জান্তা সেনা নিহত হন। চার জনকে বন্দি করা হয়েছে। সেখানে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠগুলোর সঙ্গে সেনাদের ভারী সংঘর্ষের খবর পাওয়া গেছে।

সংঘর্ষের সময় প্রচুর অস্ত্র, গুলিসহ সামরিক সরঞ্জাম রেখে পালিয়ে যায় সেনারা। ইরাবতী জানিয়েছে, রবিবার ম্যাগওয়েতে পিডিএফের সদস্যদের সঙ্গে লড়াইয়ে আরও ৩০ সেনা নিহত হন। আহত হন আরও কয়েকজন।

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হলে সহিংস দমন নীতি গ্রহণ করে জান্তা সরকার। এখন পর্যন্ত নিহত হয়েছেন কয়েক হাজারের বেশি বিক্ষোভকারী। এই সহিংসতার জেরে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সম্মিলিত হয়ে গঠন করে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)।

/এলকে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের