ইসলামাবাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে পুলিশ নিহত, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২২, ১৪:৪৮আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৫:০২

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুক্রবার (২৩  ডিসেম্বর) আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। আহত হন আরও ১০ জন। বিস্ফোরণের পর এলাকাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উপ-মহাপরিদর্শক সোহাইল জাফর।

সোহাইল জাফরের বরাতে জিও নিউজে জানা গেছে, ইসলামাবাদে আই-১০/৪ এলাকায় শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে এক ব্যক্তি ও নারী গাড়িতে করে আসেন। সন্দেহজনক হওয়ায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় ওই ব্যক্তি গাড়ির মধ্যে ঢোকেন। এরপরই আত্মঘাতী বিস্ফোরণ ঘটান।

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আরও দুইজনের মরদেহ হাসপাতালে এসেছে বলে জানা গেছে। সন্ত্রাসী হামলায় তাৎক্ষণিকভাবে নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত প্রতিবেদন চেয়েছেন পাকিস্তানের প্রধানমনন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে নিহত পুলিশের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। সূত্র: জিও নিউজ

/এলকে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী