নতুন বছরে পারমাণবিক অস্ত্র বাড়ানোর ঘোষণা কিমের

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি ২০২৩, ১২:০৭আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১২:৩৭

মার্কিন নেতৃত্বাধীন ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং পারমাণবিক অস্ত্রাগার তৈরির আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জন উন। বছরের শেষদিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপর পরই এ কথা বলেন তিনি।

উ. কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়াকার্স পার্টির বৈঠকে নিজ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থে সামরিক শক্তি বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন কিম।

গত সপ্তাহে উ.কোরিয়ার সীমান্তে দক্ষিণ কোরিয়ার ড্রোন প্রবেশ করে। একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং সিউলের ড্রোন নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এর মধ্যেই সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা দিলেন কিম।

উত্তরের শাসক অভিযোগ করে আরও বলেন, ওয়াশিংটন ও সিউল পিয়ংইয়ংকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন এবং দমিয়ে রাখার চেষ্টা করছে। সেই সঙ্গে দ. কোরিয়ায় ধারাবাহিকভাবে মোতায়েন করা মার্কিন পরমাণু অস্ত্র ও সরঞ্জামকে ‘মানব ইতিহাসে নজিরবিহীন’ বলেও অভিহিত করেন কিম। এমন পরিস্থিতিতে নিজ দেশের পারমাণবিক শক্তিকে আরও শক্তিশালী করতে নতুন আইসিবিএম তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আইসিবিএম ক্ষেপণাস্ত্রের ‘প্রধান লক্ষ্য হবে দ্রুত পাল্টা পারমাণবিক হামলা চালানো’।

শনিবার ২০২২ সালের শেষ দিনে কোরীয় উপদ্বীপের পূর্ব দিকে সাগরে পিয়ংইয়ং তিনটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে সিউল। উত্তর কোরিয়ার একটি ড্রোন দক্ষিণের আকাশসীমায় ঢুকে পড়ার পাঁচদিন পর ক্ষেপণাস্ত্র তিনটি ছোড়া হয়। এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া ও জাপান। সূত্র: রয়টার্স

/এলকে/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের