যে কারণে দ. কোরীয় ও জাপানিদের ভিসা দিচ্ছে না চীন

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৩, ১৯:১৭আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৯:১৭

দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকদের স্বল্পমেয়াদি ভিসা প্রদান বন্ধ করেছে চীন। চীনা ভ্রমণকারীদের ওপর কোভিড বিধিনিষেধের আরোপের পাল্টা পদক্ষেপ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে বেইজিং। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সিউলের চীনা দূতাবাস বলেছে, চীনে প্রবেশে দক্ষিণ কোরীয়দের পর্যটক ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। জাপানের সংবাদমাধ্যমের খবরেও দেশটির নাগরিকদের ওপর একই ধরনের পদক্ষেপ চীন নিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।  

খবরে বলা হয়েছে, এটি একটি পাল্টা পদক্ষেপ। চীনাদের ওপর বৈষম্যমূলক বিধিনিষেধ প্রত্যাহারের আগ পর্যন্ত ভিসা প্রদান বন্ধ থাকবে।

গত সপ্তাহে চীন থেকে পর্যটকদের ভিসা প্রদান বন্ধ করে দক্ষিণ কোরিয়া। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘অবৈজ্ঞানিক’ হিসেবে উল্লেখ করেছে।

চীনা পদক্ষেপের বিষয়ে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন থেকে আসা যাত্রীদের নিয়ে তাদের নীতি ছিল বিজ্ঞানসম্মত।

জাপান চীনা ভ্রমণকারীদের ভিসা প্রদান বন্ধ না করলেও তাদেরকে করোনার নেগেটিভি সনদ প্রদর্শন করতে হয়।

/এএ/
সম্পর্কিত
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ