বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে না আফগান ছাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৩, ১৫:৩৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৫:৩৭

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে না ছাত্রীরা। দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ছাত্রীরা। ইতোমধ্যে প্রাইভেট ভার্সিটিগুলোকে সরকারের এমন সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

আগামী মাসের শেষ নাগাদ এসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চিঠিতে বলা হয়, যেসব প্রতিষ্ঠান নিয়ম মানছে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ডিসেম্বরেও বিশ্ববিদ্যালয়গুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রী ভর্তি না নিতে বলা হয়েছিল। মেয়েদের বেশিরভাগ উচ্চ বিদ্যালয়ও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

নারীশিক্ষার ওপর এমন বিধিনিষেধ আন্তর্জাতিক অঙ্গণে নিন্দার ঝড় তুলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো কাবুলের এমন পদক্ষেপের ঘোরতর সমালোচনা করেছে।

/এমপি/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান