পাকিস্তানের রাজনীতি

‘যেকোনও মুহূর্তে গ্রেফতার হবেন ইমরান খান’

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৩, ০২:৪৬আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০৩:০৩

নির্বাচন বানচালে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ‘সরকার আমাকে নির্বাচন থেকে সরাতে চায়। কারণ তারা আমার দলের জনপ্রিয়তায় ভীত। জরিপ অনুযায়ী, আমরা এই আসন্ন নির্বাচনে রেকর্ড গড়বো।’

দুর্নীতি ও সন্ত্রাসের দুটি মামলার ওয়ারেন্ট নিয়ে গত দুই সপ্তাহ ধরে পুলিশ ইমরান খানকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। আল জাজিরার খবরে বলা হচ্ছে, আজ আর খালি হাতে ফিরবে না পুলিশ। রাতেই গ্রেফতার হতে পারেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান।

এদিকে লাহোরে ইমরানের বাসভবনের সামনে তার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পাঞ্জাব পুলিশের ইন্সপেক্টর জেনারেল উসমান আনোয়ার বলেন, ‘তারা (পিটিআই সমর্থক) পাথর ছুড়েছে, আমাদের লাঠি দিয়ে পিটিয়েছে, পেট্রোল বোমা মারছে, রেঞ্জার (আধাসামরিক) গাড়িতে হামলা করেছে।’

তিনি আরও বলেন, ‘তিন শতাধিক পুলিশ সদস্যকে লাহোরে খানের বাসভবনে পাঠানো হয়েছে। কারণ আমরা জানতাম পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকদের প্রতিরোধের মুখে পড়বো।’

বাইরে যখন রণক্ষেত্র বাড়ির ভেতরে তখন দলের শীর্ষ ৬ নেতাকে নিয়ে বৈঠক করছেন ইমরান খান।

ইমারন খান আইন লঙ্ঘন করছেন

লাহোরভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক বেনজির শাহ আল জাজিরাকে বলেছেন, ‘পাকিস্তানি কর্তৃপক্ষ গত কয়েক সপ্তাহ ধরে ইমরানকে গ্রেপ্তার করার চেষ্টা করছে। তারা এখন খালি হাতে না যাওয়ার জন্য “সংকল্পবদ্ধ” বলে মনে হচ্ছে।’

শাহ সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘ইমরান খান আইন লঙ্ঘন করছেন। তিনি বলছেন, তিনি দেশে আইনের শাসনের জন্য সংগ্রাম করছেন। কিন্তু তিনি নিজে বারবার আইন লঙ্ঘন করছেন। তিনি তার মামলার শুনানির জন্য আদালতে যাচ্ছেন না। আবার আদালতের নির্দেশে পুলিশ তাকে গ্রেপ্তার করতে এলে, তার দল পুলিশকে বাধা দিচ্ছে।’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, ‘আদালতের নির্দেশে সরকার খানকে গ্রেপ্তার করবে করা হবে। পুলিশ গ্রেফতার করে তাকে আদালতে নিয়ে আসবে।’ সূত্র: আল জাজিরা 

/এসপি/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম