কিম জং উনের মেয়ের পরা জ্যাকেটটির দাম কত?

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৩, ২১:০৩আপডেট : ২৪ মার্চ ২০২৩, ২১:০৩

বিশ্বের সর্বত্রই জনপ্রিয় বিখ্যাত ব্র্যান্ড ক্রিশ্চিয়া ডিওর। উত্তর কোরীয় নেতা কিম জং উনের মেয়ে কিম জু-আয়েরও ব্র্যান্ডটি পছন্দের বলেই মনে হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিটন পোস্টের এক প্রতিবেদন অনুসারে, কিম জু-আয়েকে গত সপ্তাহে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় কিমের সঙ্গে দেখা গেছে। প্রকাশিত ছবিতে কালো জ্যাকেট পরেছিলেন ১০ বা ১১ বছরের কিম জুম-আয়ে।

দক্ষিণ কোরিয়ার একটি সম্প্রচারমাধ্যম জ্যাকেটটি পর্যালোচনার পর বুধবার এক প্রতিবেদনে বলেছে, ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউজ ক্রিশ্চিয়ান ডিওর-এর একটি বিক্রিত জ্যাকেটের মতোই দেখতে তা।

কিম জং উনের মেয়ের পরা জ্যাকেটটির দাম কত?

ফরাসি ব্র্যান্ডটির ওয়েবসাইটের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে ১০ ও ১২ বছর বয়সীদের জন্য এই জ্যাকেটটির মূল্য ২ হাজার ৮০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৯৪ হাজার ৫৫২ টাকা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেট্রো নিউজের তথ্য অনুসারে, কিমের তিন জ্ঞাত সন্তানের একজন জু-আয়ে। গত বছর নভেম্বরে প্রথম প্রকাশ্যে কিমের সঙ্গে তাকে দেখা গেছে। উত্তর কোরীয় সংবাদমাধ্যমে তাকে ‘কিমের প্রিয় মেয়ে’ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকাশ্যে আসার পর অনেকেই কিমের উত্তরাধিকারী হিসেবে তাকে বিবেচনা করছেন।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
নেপালে বিদ্যুতে বড় ক্ষতি, হাজার মেগাওয়াটের কয়েক কেন্দ্র এখন ধ্বংসস্তূপ
কেউ বাঁচলেন গাছ ধরে কেউ পাহাড়ে উঠে, ভেসে গেছে রাস্তা-ব্রিজ-ঘর
এআইয়ে ঝুঁকছেন বিটকয়েন মাইনাররা
সর্বশেষ খবর
নেপালে বিদ্যুতে বড় ক্ষতি, হাজার মেগাওয়াটের কয়েক কেন্দ্র এখন ধ্বংসস্তূপ
নেপালে বিদ্যুতে বড় ক্ষতি, হাজার মেগাওয়াটের কয়েক কেন্দ্র এখন ধ্বংসস্তূপ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস আজ 
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস আজ 
কেউ বাঁচলেন গাছ ধরে কেউ পাহাড়ে উঠে, ভেসে গেছে রাস্তা-ব্রিজ-ঘর
কেউ বাঁচলেন গাছ ধরে কেউ পাহাড়ে উঠে, ভেসে গেছে রাস্তা-ব্রিজ-ঘর
কম খরচে ভ্রমণের সেরা সময় অফ-সিজন কেন
কম খরচে ভ্রমণের সেরা সময় অফ-সিজন কেন
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির