মার্কিন উদ্বেগ সত্ত্বেও চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ১৭:৩৫আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৯:৪৬

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও চীনের সঙ্গে দীর্ঘমেয়াদে অংশীদারত্ব ও সম্পর্ক গড়ে তুলছে সৌদি আরব। বুধবার দেশটির মন্ত্রিসভা সাংহাই সহযোগিতা সংস্থায় (এসসিও) যোগদানের সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বলেছে, এসসিও-এর সংলাপ অংশীদার হতে একটি সমঝোতা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

চীন, ভারত ও রাশিয়াসহ ইউরেশিয়া অঞ্চলের একাধিক দেশের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সংস্থা হলো এসসিও।

রাশিয়া, চীন ও মধ্য এশিয়ার কয়েকটি সাবেক সোভিয়েত দেশ ২০০১ সালে এই সংস্থাটি গঠন করে। এতে পরে যোগ দিয়েছে ভারত ও পাকিস্তান। গত বছর ইরানও পূর্ণ সদস্য হওয়ার নথিতে স্বাক্ষর করেছে।

সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রিয়াদ সফরের সময় এসসিওতে সৌদি আরবের যোগদানের বিষয়ে আলোচনা হয়। গত বছর ডিসেম্বরে এই সফর অনুষ্ঠিত হয়।

সংস্থাটিতে যোগদানের প্রথম পদক্ষেপ হলো সংলাপ অংশীদার হওয়া। পরে পূর্ণাঙ্গ সদস্যপদ পাবে সৌদি আরব।

চলতি বছর আগস্টে এসসিও দেশগুলো রাশিয়ায় একটি ‘সন্ত্রাসদমন’ মহড়া আয়োজনের পরিকল্পনা করছে।

বেইজিংয়ের সঙ্গে রিয়াদের ক্রমবর্ধমান সম্পর্ক ওয়াশিংটনে নিরাপত্তা উদ্বেগ তৈরি করছে। মধ্যপ্রাচ্যে সৌদি আরবের ঘনিষ্ঠ নিরাপত্তা মিত্র যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, বিশ্বজুড়ে চীনা প্রভাব বৃদ্ধির প্রচেষ্টার কারণে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক মার্কিন নীতির পরিবর্তন হবে না।

সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে প্রধান নিরাপত্তার নিশ্চয়তাদানকারী হিসেবে বিবেচনা করে। কিন্তু মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনায় দেশগুলো উদ্বেগ প্রকাশ করে আসছে। যদিও ওয়াশিংটন বলে আসছে, তারা অঞ্চলটির সক্রিয় অংশীদার হিসেবে কাজ করে যাবে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী