রমজানে গান বাজানোয় আফগানিস্তানে নারী পরিচালিত রেডিও বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৩, ১৩:৫০আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৫:০১

আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই নারীদের বিরুদ্ধে দমন-পীড়ন থামছে না তালেবান সরকারের। পবিত্র রমজান মাসে গান বাজানোর অভিযোগে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে নারীদের পরিচালিত একটি রেডিও স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে তালেবানের এক কর্মকর্তা।

১০ বছর আগে আফগানিস্তানে যাত্রা শুরু করেছিল সদাই বনোয়ান, অর্থ নারীদের কণ্ঠ। সদাই বনোয়ান আফগানিস্তানের নারী পরিচালিত একমাত্র রেডিও স্টেশন। রেডিওতে আটজন কর্মীর মধ্যে ছয়জনই নারী। রমজান মাসে সেখানে গান বাজানোর অপরাধের অভিযোগে রেডিও স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বাদখশান প্রদেশের তালেবান প্রশাসনের তথ্য ও সংস্কৃতি বিষয়ক পরিচালক ময়েজুদ্দিন আহমাদি বলেন, স্টেশনে রমজান মাসে গান ও সঙ্গীত প্রচার করা হয়। যা ইসলামি আমিরাতের আইন লঙ্গন। যার কারণে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তারা আফগানিস্তানের ইসলামিক নিয়মনীতি মেনে চলার নিশ্চিয়তা দিলে আমরা আবারও চালুর অনুমতি দেবো।

কোনও আইন লঙ্ঘন হয়নি দাবি করে তালেবানের অভিযোগ প্রত্যাখ্যান করেন রেডিও স্টেশনটির প্রধান নাজিয়া সরোশ। তিনি বলেন, এটি বন্ধের কোনও প্রয়োজন ছিল না। এটি ষড়যন্ত্র।

২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকেই আফগান নারীদের কোণঠাসা করে রেখেছে তালেবান সরকার। নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ থেকে শুরু করে এনজিওতে কাজের ওপরও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তারা। আশরাফ গণির সরকারকে সরিয়ে ক্ষমতায় বসার পর এ পর্যন্ত অনেক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান প্রশাসন। নারীদের জনসমাগম স্থানে চলাচলে কঠোর বিধিনিষেধ, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে। এ বিষয়ে সমালোচনার ঝড় উঠে পশ্চিমা বিশ্বে। তালেবান প্রশাসনকে কঠোরভাবে সতর্কও করেছে যুক্তরাষ্ট্র। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী