ককটেলে ‘নিজের রক্ত মেশানোর’ দায়ে চাকরিচ্যুত জাপানি ওয়েট্রেস

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৩, ২১:৩৯আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ২১:৩৯

ককটেল তৈরি করার সময় তাতে নিজের রক্ত মিশিয়ে দেওয়ার অভিযোগে এক ওয়েট্রেসকে চাকরিচ্যুত করেছে জাপানের একটি ক্যাফে।

দেশটির হোকাইদোর সাপ্পোরোতে অবস্থিত মান্দাজি ক্যাফে জানিয়েছে, নিজের রক্ত মাখা ক্রেতাদের অ্যালকোহলিক পানীয় পরিবেশন করার কারণে এক ওয়েট্রেসকে চাকরিচ্যুত করা হয়েছে।

ওরিকাকু বা আসল ককটেল নামের পানীয়তে সাধারণত ফল ও বিভিন্ন রঙিন সিরাপ থাকে।

ক্যাফের পক্ষ থেকে ২ এপ্রিল এক টুইট বার্তায় বলা হয়েছে, ‘পার্ট-টাইম চাকরি সন্ত্রাসবাদের ভিন্ন রূপ এই কর্মকাণ্ড। এটি একেবারে অগ্রহণযোগ্য।’

ক্যাফের মালিক বলেছেন, পানীয় পানের সবগুলো গ্লাস পরিবর্তনের জন্য পুরো ক্যাফে এক দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল।

ক্যাফেটির নাম ভাষান্তর করলে মোটামুটি দাঁড়ায় ‘সমস্যাগ্রস্ত শিশু কনসেপ্ট ক্যাফে’। সমস্যাগ্রস্ত শিশু ও অন্ধকার মেয়েরা ক্রেতাদের খাবার পরিবেশন করে বলে টুইটারে নিজের প্রচার তুলে ধরেছে ক্যাফেটি।

মাত্র ১৯ ডলারে যত ইচ্ছা পান করার সুযোগ ক্যাফেটির একটি বিশেষত্ব। টুইটারে রক্ত মেশানো ককটেল পরিবেশনের জন্য ক্যাফের মালিক ক্ষমা চেয়েও পোস্ট দিয়েছেন।

কনসেপ্ট ক্যাফের জাপান জনপ্রিয়। টোকিওতে বিখ্যাত আকিহাবারা ক্যাফেতে সাপের ক্যাফে, নিনজা থিমে বিনোদন রেস্তোরাঁসহ বিভিন্ন ক্যাফের উপস্থিতি রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদন অনুসারে, এমন রেস্তোরাঁগুলো সম্প্রতি ‘সুশি সন্ত্রাসবাদের’ মুখে পড়েছে। যেমন সুশি চেইন রেস্তোরাঁ সুশিরো। অনলাইনে অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ক্রেতারা সয়া সসের বোতল দিয়ে নিজেকে এবং অপরের খাবারকে দূষিত করা হচ্ছে।

এপ্রিলে পুলিশ দুই ক্রেতাকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট পাত্র ব্যবহার না করে নিজেদের চপস্টিক দিয়ে সম্মিলিত খাবারের থালা থেকে নিজেদের চপস্টিক দিয়ে আদার আচার খাওয়ার অভিযোগ আনা হয়েছে।

অপরের রক্ত পান করা খুব বিপজ্জনক কাজ বলে মনে করেন চিকিৎসকরা। জাপানি চিকিৎসক ডা. জেন্তো কিতাও বলেছেন, অপরের রক্ত পান করার পর সংক্রমিত হওয়ার ঘটনা বিরল। তবে এইচআইভি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি ও সিফিলিসের মতো রক্তের মাধ্যমে ছড়াতে পারে। মুখে যদি কোনও ঘা থাকে তাহলে রক্ত সঞ্চালন দ্বারা আক্রান্ত হওয়া খুব সহজ।

সূত্র: উইওন নিউজ

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ