আফগানিস্তানকে সাহায্য করতে প্রস্তুত চীন ও পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৩, ১৫:১৫ আপডেট : ০৭ মে ২০২৩, ১৬:৪২

একঘরে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে তাদের ঘনিষ্ঠ প্রতিবেশী পাকিস্তান ও চীন। নিরাপত্তার উন্নতি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে ইসলামাবাদ ও বেইজিংয়ের সঙ্গে আলোচনা করেছে কাবুল।  

বিরল এক সফরে শনিবার ইসলামাবাদে যান আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

আফগানিস্তানের তালেবান সরকারকে কোনও দেশ স্বীকৃতি দেয়নি। ২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকেই শরিয়াহ ভিত্তিক রক্ষণশীল শাসন ব্যবস্থা চালু করেছে তালেবান সরকার। নারীদের বিভিন্ন অধিকার খর্ব করা হচ্ছে। নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ থেকে শুরু করে এনজিওতে কাজের ওপরও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তারা। নারীদের জনসমাগম স্থানে চলাচলে কঠোর বিধিনিষেধ, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে। এ বিষয়ে সমালোচনার ঝড় উঠে পশ্চিমা বিশ্বে। তালেবান প্রশাসনকে কঠোরভাবে সতর্কও করেছে যুক্তরাষ্ট্র।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ওপর আফগানিস্তান ত্যাগে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও ছিল। তবে শনিবার ইসলামাবাদ সফরের জন্য তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তানের নিরাপত্তার উন্নতি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে কীভাবে সর্বোত্তমভাবে সাহায্য করা যায় তার ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে বৈঠকে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি গণমাধ্যমকে বলেছেন, ‘আফগান কর্তৃপক্ষের কাছে ধারাবাহিকভাবে আমাদের বার্তা ছিল ‘আমাদের সাহায্য করুন, আমরাও আপনাদের সাহায্য করবো’।

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং বলেছেন, বেইজিং এবং ইসলামাবাদ উভয়ই আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠনে সক্রিয়ভাবে সহায়তা করতে প্রস্তুত।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি তালেবান অন্তর্ভুক্তিমূলক শাসন ও মধ্যপন্থি নীতি গ্রহণ করবে এবং প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে’।

আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী চীন ও পাকিস্তান। বেইজিং তাদের ক্ষুদ্র অংশীদারি সীমান্তজুড়ে থাকা বিপুল অব্যবহৃত খনিজ সম্পদের দিকে নজর রাখে। অন্যদিকে ইসলামাবাদ তাদের সীমান্তে নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্ক।

সূত্র: টিআরটি  

/এসপি/এমওএফ/
সম্পর্কিত
ওকিনাওয়ায় মার্কিন সেনাদের ওপর কারফিউ, মদ্যপানে নিষেধাজ্ঞা
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
মোদির সঙ্গে ত্রিবেদীর বৈঠক, পৌঁছাল ‘ঢাকার বার্তা’
সর্বশেষ খবর
পলির প্রথম সিনেমা ‘ফায়ার’ থেকে কেন সরে দাঁড়ান মান্না
পলির প্রথম সিনেমা ‘ফায়ার’ থেকে কেন সরে দাঁড়ান মান্না
বাণিজ্য ঘাটতি কমাতে ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
বাণিজ্য ঘাটতি কমাতে ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
‘জাতীয়করণ না হলে আন্দোলন’, ময়মনসিংহে শিক্ষক ফেডারেশনের হুঁশিয়ারি
‘জাতীয়করণ না হলে আন্দোলন’, ময়মনসিংহে শিক্ষক ফেডারেশনের হুঁশিয়ারি
যক্ষ্মা নির্ণয়ে আইসিডিডিআরবিকে ১.৪৫ মিলিয়ন ডলার দেবে জাপান
যক্ষ্মা নির্ণয়ে আইসিডিডিআরবিকে ১.৪৫ মিলিয়ন ডলার দেবে জাপান
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা