অবতরণে দেরির কারণে উড়োজাহাজের দরজা খুলে আটক যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২৩, ০৩:৩৮আপডেট : ২৭ মে ২০২৩, ০৩:৩৮

পৌঁছাতে এক ঘণ্টা দেরি হওয়ায় অবতরণের আগেই উড়োজাহাজের জরুরি দরজা খুলে ফেলেন এক যাত্রী। দরজা খুলেই ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন তিনি। শুক্রবার (২৬ মে) এশিয়ানা এয়ারলাইন্সের একটি ফ্লাইট দক্ষিণ কোরিয়ার দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এমন ঘটনা ঘটে। অবতরণের পর সেই ব্যক্তিকে আটক করে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।

ত্রিশোর্ধ্ব এক ব্যক্তি কাণ্ডটি করেন। উড়োজাহাজটি ভূমি থেকে প্রায় আড়াইশ মিটার ওপরে থাকা অবস্থাতেই জরুরি দরজা খুলে ফেলেন তিনি। শুক্রবার স্থানীয় সময় সকাল ১১ টা ৪৫ মিনিটে দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের ফ্লাইটে এমন কাণ্ড ঘটে।

১৯৪ যাত্রী নিয়ে অবতরণ করছিল বিমানটি। এমন কাণ্ড ঘটার পর কিছু যাত্রী জ্ঞান হারিয়ে ফেলে, আর কিছু যাত্রীর শ্বাস-প্রশ্বাসে সমস্যা থাকায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন এক যাত্রী। বিমানটি অবতরণ করছিল বলে কর্তৃপক্ষ এমন কাজ করা থেকে আটকাতে পারেনি সেই ব্যক্তিকে। প্রত্যক্ষদর্শীরা এমন কথা জানিয়েছেন।

৪৪ বছরের এক যাত্রী বলেন, ‘দরজার কাছে বসা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কেউ কেউ ভয়ে জ্ঞানও হারিয়ে ফেলে।ন’ তিনি আরও বলেন, ‘আমার মনে  হচ্ছিল বাতাসে উড়ে যাচ্ছি। মনে হচ্ছিল মৃত্যুর সময় চলে এসেছে।’

পুলিশ বলেছে, ওই যাত্রীর সঙ্গে স্বাভাবিক কথোপকথন করা কঠিন হয়ে দাঁড়ায়। তার উদ্দেশ্য কী ছিল তা নিয়ে তদন্তের পর তাকে শাস্তি দেওয়া হবে।

সূত্র: বিবিসি

/এটি/এএ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সর্বশেষ খবর
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার