এশিয়ায় ন্যাটোর সম্প্রসারণ হলে ‘কঠোর’ জবাবের অঙ্গীকার চীনের

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৩, ১৭:১৩আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৭:১৩

ন্যাটোর ঘোষণায় চীনকে পশ্চিমা সামরিক জোটটির স্বার্থ ও নিরাপত্তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। জোটের এই অবস্থানের সমালোচনা করে ইউরোপীয় ইউনিয়নের চীনা মিশন অভিযোগ করেছে, ন্যাটো ইচ্ছাকৃতভাবে চীনের অবস্থানকে বিকৃত করছে এবং দেশটির সুনামহানি করতে চাইছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটোর শীর্ষ সম্মেলনের প্রথম দিনের পর একটি ঘোষণা প্রকাশ করা হয়েছে। এতে ন্যাটো নেতারা উল্লেখ করেছেন, চীন নিজের উচ্চাকাঙ্ক্ষা ও শক্তিপ্রদর্শনমূলক নীতি দ্বারা জোটের স্বার্থ, নিরাপত্তা ও মূল্যবোধের জন্য হুমকি তৈরি করছে।

এই ঘোষণায় ৯০টি ভিন্ন ভিন্ন পয়েন্ট রয়েছে। এতে বলা হয়েছে, চীন ও রাশিয়া কৌশলগত অংশীদারত্ব গভীর করতে লিপ্ত। উভয় দেশ দ্বিপক্ষীয়ভাবে আইনের শাসনভিত্তিক বিশ্বব্যবস্থাকে দুর্বল করতে চাইছে।

ন্যাটো নেতারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার অধিকারী চীনের প্রতি আহ্বান জানিয়েছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধের সমালোচনা করার জন্য।

এক বিবৃতিতে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের চীনা মিশন ন্যাটোর এই অবস্থানের সমালোচনা করেছে। তারা বলেছে, আমরা দৃঢ়ভাবে এটি প্রত্যাখ্যান করছি।

এতে বলা হয়েছে, এশীয় প্রশান্ত অঞ্চলে ন্যাটোর গতিবিধির বিরোধিতা করে বেইজিং। চীনের বৈধ অধিকার ও স্বার্থকে জটিলতায় ফেলে এমন যেকোনও পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।

/এএ/
সম্পর্কিত
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
সর্বশেষ খবর
দুপুরে মধ্যে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, হতে পারে বৃষ্টিও
দুপুরে মধ্যে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, হতে পারে বৃষ্টিও
চিত্রনাট্যের পাঠাভিনয়ের মধ্য দিয়ে রীতির বইয়ের মোড়ক উন্মোচন
চিত্রনাট্যের পাঠাভিনয়ের মধ্য দিয়ে রীতির বইয়ের মোড়ক উন্মোচন
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন