কারাবন্দি থেকে গৃহবন্দি সু চি

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৩, ২৩:৫৯আপডেট : ২৭ জুলাই ২০২৩, ২৩:৫৯

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে বাড়িতে গৃহবন্দি করেছে সামরিক জান্তা। সোমবার তাকে নেপিদোর একটি সরকারি বাসভবনে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি বার্মিজ। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে তাকে বন্দি করা হয়েছিল।

৭৮ বছর বয়সী সু চিকে বিভিন্ন অভিযোগে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছে জান্তার আদালত। প্রায় দুই বছর ধরে কারাগারে রয়েছেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেত্রী।

কারাগার থেকে সু চিকে স্থানান্তরের বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি সামরিক জান্তা। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী তাকে দেখতে গিয়েছিলেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

বিবিসি বার্মিজ জানিয়েছে, সু চি ও পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার টি খুন মায়াটের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করেছে সামরিক বাহিনী। তবে সামরিক বাহিনী এই আলোচনার কথা অস্বীকার করেছে।

স্বাধীনতার নায়ক জেনারেল অং সানের কন্যা স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রপন্থী আন্দোলনের নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এনএলডির সহ-প্রতিষ্ঠাতা তিনি। ১৯৮৯ সালে গৃহবন্দি হন। নোবেল শান্তি পুরস্কার জয়ী সু চি বিশ্বের শীর্ষস্থানীয় গণতন্ত্রের আইকনদের একজন।

কিন্তু তার শাসনামলে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর দমন-পীড়নকে সমর্থন  জানিয়ে আন্তর্জাতিকভাবে সমালোচিত হন। এমনকি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মামলায় মিয়ানমার সেনাবাহিনীর পক্ষে সাফাই গেয়েছিলেন তিনি।

 

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের