মিয়ানমারে জেড পাথরের খনিতে ভূমিধসে নিখোঁজ অন্তত ৩০  

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৩, ১৬:১০আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৬:১০

মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি জেড পাথরের খনিতে ভূমিধসের পর অন্তত ৩০ জন নিখোঁজ হয়েছেন। দেশটির সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ৯৫০ কিলোমিটার (৬০০ মাইল) উত্তরে কাচিন রাজ্যের একটি প্রত্যন্ত পাহাড়ি শহর এইচপাকান্তে রবিবার বেলা সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। অঞ্চলটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে লাভজনক জেড খনিগুলোর কেন্দ্রস্থল।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, খনিতে ভূমিধসে ৩০ জনেরও বেশি লোক নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি উদ্ধারকারী দলের নেতা জানান, ৩০ জনের বেশি খনি শ্রমিক জেডের জন্য খনন করছিলেন। রবিবার বেলা সাড়ে ৩টার দিকে মান্না গ্রামের কাছে ভূমিধস হলে একটি হ্রদে ভেসে যায় তারা।

তিনি বলেন, ‘৩৪ জন নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় উদ্ধারকারী দল হ্রদে অনুসন্ধান চালাচ্ছে। এ ঘটনায় ৮ খনি শ্রমিক আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে এক খনি শ্রমিক বলেন, ‘আমার তিন সহকর্মী ভূমিধসের কারণে হ্রদে তলিয়ে যায়। নিখোঁজদের বেশিরভাগই পুরুষ।’

মিয়ানমারের জেড পাথরের খনিতে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। ২০২০ সালের জুলাই মাসে একই এলাকায় ভূমিধসে কমপক্ষে ১৬২ জন মারা যায়। আর ২০১৫ সালের নভেম্বরে আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১১৩ জন।

সূত্র: এপি

/এসপি/
সম্পর্কিত
মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
অজুতে পানি কম ব্যবহারের পরামর্শ যুক্তরাজ্যের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি
শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি
গানে গানে কবিগুরুকে স্মরণ
গানে গানে কবিগুরুকে স্মরণ
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান