পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চীনা প্রস্তাব বিবেচনা করছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২৩, ২০:৫২আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ২০:৫২

পারমাণবিক  বিদ্যুৎকেন্দ্র নির্মাণে  চীনের একটি প্রস্তাব  বিবেচনা করছে সৌদি আরব। পারমাণবিক বিদ্যুতের জন্য রিয়াদের উদ্যোগে যুক্তরাষ্ট্র সাড়া না দেওয়ায় হতাশা থেকে এই পথে হাঁটছে বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক  দেশটি। বৃহস্পতিবার (২৪ আগস্ট)  মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

অজ্ঞাত সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে  মার্কিন সংবাদমাধ্যমটি লিখেছে, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে  সৌদি আরবে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি চায়না ন্যাশনাল নিউক্লিয়ার করপোরেশন (সিএনএনসি)।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্মকর্তারা আশা করছেন চীনের প্রস্তাবের ফলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা নিজস্ব ইউরেনিয়াম মজুত না করার প্রতিশ্রুতিসহ রিয়াদের নতুন পারমাণবিক শিল্পকে সহায়তা করার শর্তগুলো শিথিল করতে চাপ দেবে। চীন রিয়াদকে এই ধরনের প্রয়োজনীয়তা মেনে চলার জন্য  হয়ত বাধ্য করবে না। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করার উদ্দেশ্যে এসব শর্তারোপ করেছে মার্কিন প্রশাসন।

সিএনএনসি এবং চীন ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্যের অনুরোধের সাড়া দেয়নি। সৌদি আরব ও চীন সাম্প্রতিক বছরগুলোতে তাদের সম্পর্ক গভীর করেছে। এতে ওয়াশিংটনে উদ্বেগ বেড়েছ।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছর ডিসেম্বরে সৌদি আরব সফর করেছিলেন। দুই দেশ জুন মাসে রিয়াদে দুই দিনের আরব-চীন বাণিজ্যিক সম্মেলনে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি ঘোষণা করেছিল।

চীন সাম্প্রতিক বছরগুলোতে পারমাণবিক বিদ্যুৎ প্রযুক্তি বিদেশে রফতানির চেষ্টা করছে। ২০১৯ সালে এক সিনিয়র চীনা কর্মকর্তা বলেছিলেন, বেইজিং পরবর্তী দশকে ‘বেল্ট অ্যান্ড রোড’ অবকাঠামোগত উন্নয়নের  মাধ্যমে ৩০টি বিদেশি পারমাণবিক চুল্লি তৈরি করতে পারে।

মধ্যপ্রাচ্যে নিজের কূটনৈতিক উপস্থিতি বাড়িয়েছে চীন। চলতি বছরের শুরুর দিকে একটি চুক্তির মধ্যস্থতা করে দেশটি, যার মাধ্যমে বহু বছরের শত্রুতার পর সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়।

সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদক। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে কয়েক বছর ধরে একটি দেশীয় পারমাণবিক বিদ্যুৎ শিল্পের বিকাশের পথ খুঁজছে। যদিও যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মতে, দেশটি তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে নিজেদের বিদ্যুতের পূরণে সক্ষম।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী