আফগান নারীদের দুবাইয়ে পড়াশোনায় তালেবানের আপত্তি

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৩, ২৩:৫৮আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ২৩:৫৮

‘আফগানিস্তানের বিশ্ববিদ্যায়গুলোতে নারীদের পড়াশোনা নিষিদ্ধ করেছে তালেবান। তাই বৃত্তি নিয়ে বিদেশে পড়তে চেয়েছিলাম। বিমান বন্দরে আমার হাতে স্টুডেন্ট ভিসা ও বিমানের টিকিট দেখে তালেবান জানায়, স্টুডেন্ট ভিসা নিয়ে আফগান নারীরা বিদেশ যেতে পারবে না’… ২০ বছর বয়সী আফগান নারী শিক্ষার্থী নাটকাই (ছদ্মনাম) বিবিসিকে এসব বলেন।

পরিবারকে বিদায় জানিয়ে বুধবার (২৩ জুলাই) বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল নাটকাই। তবে বিমানবন্দরেই ভেস্তে যায় তার সব স্বপ্ন। নাটকাই-এর মতো অন্তত ৬০ নারী শিক্ষার্থী বিমানবন্দর থেকে ফিরে আসেন।

বিবিসির প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, কালো হিজাব ও হেড স্কার্ফ পরা মেয়েরা লাগেজের পাশে বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন।

তালেবান সরকার আফগান নারীদের একা ভ্রমনে নিষেধাজ্ঞা দিয়েছে। তারা কেবল স্বামী, ভাই কিংবা বাবার সঙ্গে ভ্রমন করতে পারবে। তবে এই নিয়ম মানার পরও তিন নারীকে বিমান থেকে নামিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

বোনকে বিমানবন্দরে নিয়ে আসা শামস আহমেদ নামে একজন বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার পর বৃত্তিটি আমার বোনকে নতুন আশা দিয়েছিল। সে আশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল, তবে এখন হতাশ হয়ে ফিরতে হলো।’

নাটকাই বলেন, ‘আমার দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ খুবই কম। তারপরও আমি পড়াশোনা চালিয়ে গেছি।’

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আমিরাতের ধনকুবের শেখ খালাফ আহমদ আল হাবতুরের কাছ থেকে বৃত্তি পায় নাটকাই। ২০২২ সালে আফগান নারী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি চালু করা হয়। আফগানিস্থানের বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়াশোনা নিষিদ্ধ করার পরই এই বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা।

বিবিসির তথ্য অনুসারে, ১০০ আফগান নারী শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছে।

/এসএইচএম/এসপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে