ফ্রান্স থেকে ১০টি এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ: ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৩

বাংলাদেশে সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার বলেছেন, ফরাসি উড়োজাহাজ নির্মাণ সংস্থার তৈরি নতুন ১০টি এয়ারবাস কিনতে প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে বিবৃতিতে ম্যাক্রোঁ বলেছেন, ইউরোপীয় মহাকাশ শিল্পে আস্থা রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ‘এ ৩৫০’ মডেলের ১০টি এয়ারবাসের জন্য প্রতিশ্রুতিটি খুবই গুরুত্বপূর্ণ।’

ফরাসি কর্মকর্তারা জানান, ‘এ ৩৫০’ মডেলের ওয়াইডবডির উড়োজাহাজের জন্য চুক্তিটি চূড়ান্ত হচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সঙ্গে।

‘এয়ারবাস এ ৩৫০’ হলো একটি দূরপাল্লার, ওয়াইডবডির ও দুই ইঞ্জিনবিশিষ্ট জেট বিমান। এটা এয়ারবাস কোম্পানি নির্মাণ করে থাকে। ৫১ বছরে বাংলাদেশের ২০টিরও বেশি বোয়িং সমৃদ্ধ উড়োজাহাজ রয়েছে। বেশিরভাগই ওয়াইডবডির বিমান। তবে এখনও কিছু ড্যাশ-৮ রয়েছে বহরে। এবার এয়ারবাস কিনতে আগ্রহী বাংলাদেশ সরকার।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, প্রাথমিক পর্যায়ে দুটি এয়ারবাস বিমানের অর্ডার দেওয়া হবে।

তিনি আরও বলেন, 'আমরা পর্যায়ক্রমে ১০টি উড়োজাহাজ চেয়েছি। এ বিষয়ে পর্যালোচনা করছে আমাদের কারিগরি কমিটি। বিমানগুলো নতুন ও পুরোনো রুট মিলিয়ে ব্যবহার হবে। প্রতিটি দেশের বহরে এয়ারবাস ও বোয়িং আছে। কিন্তু আমাদের শুধু বোয়িং আছে। একটিও এয়ারবাস নেই।'

যাত্রীসেবার মানোন্নয়নে এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া অনেক আগেই শুরু করেছিল বিমান বাংলাদেশ। রাষ্ট্রীয় সংস্থাটি এয়ারবাস ও বোয়িংয়ের মাধ্যমে শক্তিশালী বহর তৈরি করতে চায়।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী