গাজা সীমান্তে বিস্ফোরণে নিহত ৫, আহত  ২৫

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩০

ইসরায়েলের গাজা সীমান্তে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর)  একটি  বিক্ষোভের সময় ঘটা বিস্ফোরণে আরও অন্তত ২৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের আগে সীমান্তে ফিলিস্তিনি বিক্ষোভকারী ও ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই সময় ইসরায়েলি সেনারা তাজা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের লক্ষ্য করে।

ইসরায়েলি সেনাবাহিনীকে উদ্ধৃত করে টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনিরা বিস্ফোরক অস্ত্র ও গ্রেনেড নিক্ষেপ করেছিল। সেটাকে প্রতিহত করার জন্যই ইসরায়েলি সেনারা ব্যবস্থা নিয়েছিল।

বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী অভিযোগ করেছে বিক্ষোভের সময় ফিলিস্তিনি ‘দাঙ্গাকারীরা’ ইসরায়েলিদের ওপর হামলার চেষ্টা করেছিল। হামলায় তারা একটি বিস্ফোরক বস্তু ব্যবহার করে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ফিলিস্তিনিরা বিস্ফোরক বস্তু আমাদের দিকে নিক্ষেপ করতে চেয়েছিল। কিন্তু সেটা তাদের মধ্যেই বিস্ফোরিত হয়েছে। 

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি