কারাবন্দি ইমরান খানের বিরুদ্ধে সমন জারি

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৫ আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৯

দুঃসময় পিছু ছাড়ছে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। কারাবন্দি ইমরানের বিরুদ্ধে এবার ‘অ-ইসলামিক’ বিয়ে সম্পর্কিত একটি মামলায় সমন জারি করেছে ইসলামাবাদের একটি আদালত। ২৫ সেপ্টেম্বর তৃতীয় স্ত্রী বুশরা বিবিকে নিয়ে  ইমরানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

পাকিস্তানের দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, বিচারক কুদরতুল্লাহ বৃহস্পতিবার ইমরান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে বন্দি আছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

প্রতিবেদনে বলা হয়, ইমরান খান তার ইদ্দতের সময় তৃতীয় স্ত্রীকে বিয়ে করার অভিযোগের মুখে পড়েছেন। ইদ্দত হলো একটি ইসলামী পরিভাষা যা বিয়ে বিচ্ছেদের পর অন্য কাউকে বিয়ে করার আগে একজন নারীর জন্য অপেক্ষা করার নির্দিষ্ট সময়কালকে বলা হয়।

সাবেক প্রধানমন্ত্রী এবং তার বর্তমান স্ত্রী বুশরার বিয়েকে অনৈতিক আখ্যা দেয়া হয়েছে মামলায়। দ্বিতীয় স্ত্রী রেহাম খানের সঙ্গে বিচ্ছেদের আগে ইদ্দত চলাকালেই ইমরান বুশরা বিবিকে বিয়ে করেন। এ জন্য তিনি অনুমতিও নেননি। চলতি বছরের ১৮ জুলাই  মামলাটি করা হয়।

আলোচিত ‘তোষাখানা মামলা’য় দোষী সাব্যস্তের পর ৫ আগস্ট গ্রেফতার হন পিটিআই চেয়ারম্যান। তাকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

/এসপি/
সম্পর্কিত
আটক বা গ্রেফতার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি
ফের পেছালো ফিলিস্তিনের নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত আব্বাসের
জেলেনস্কি যথেষ্ট করছেন না, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট প্রয়োজন: ট্রাম্প
সর্বশেষ খবর
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
ফাহামিদুলের নতুন ঠিকানা ইতালির আরেক ক্লাবে
ফাহামিদুলের নতুন ঠিকানা ইতালির আরেক ক্লাবে
আইএমএফের শর্ত মানবে না সরকার, বিকল্প অর্থায়নের খোঁজ—ব্যাংককে বড় পরীক্ষা বাংলাদেশের
আইএমএফের শর্ত মানবে না সরকার, বিকল্প অর্থায়নের খোঁজ—ব্যাংককে বড় পরীক্ষা বাংলাদেশের
পেসার হিসেবে হ্যাটট্রিক করে হাসানের ইতিহাস 
পেসার হিসেবে হ্যাটট্রিক করে হাসানের ইতিহাস 
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল