থাইল্যান্ড ইমিগ্রেশনে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে ৭ বাংলাদেশি আটক, গন্তব্য ছিল মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩২

থাইল্যান্ডে ইমিগ্রেশনে যাচাই-বাছাই ফাঁকি দিয়ে প্রবেশ করতে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশ নেয় ৭ বাংলাদেশি। কিন্তু ইমিগ্রেশন কর্মকর্তাদের নজর এড়াতে পারেনি তারা। খবর পেয়ে দেশটির সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই পর্যটন পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

রবিবার দেশটির থাইগার সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বৌদ্ধ ভিক্ষুর বেশ ধরতে ৭ বাংলাদেশি টাক হয়ে যান; যেন তাদের প্রকৃত পরিচয় বেরিয়ে না আসে। স্থানীয় লোকজন এবং থাই কর্মকর্তাদের মাঝে মিশে যেতে এই কৌশল নিয়েছিলেন। তাদের নেতৃত্বে ছিলেন ৪৬ বছর বয়সী রূপদা। তাদের গন্তব্য ছিল মালয়েশিয়া।

পাতায় নিউজের খবরে জানা গেছে, দলটি বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার হয়ে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করে। এ অবস্থায় তাদের বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। আইনি প্রক্রিয়া শেষে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

/এলকে/
সম্পর্কিত
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
সর্বশেষ খবর
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক