উত্তর কোরিয়ায় পালানো সেই সেনা এখন চীনে মার্কিন হেফাজতে

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৮

উত্তর কোরিয়ায় পালিয়ে যাওয়া সেনা সদস্য ট্রাভিস কিংকে নিজেদের হেফাজতে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, পিয়ংইয়ং বহিষ্কার করার পর চীনে মার্কিন হেফাজতে নেওয়া হয়েছে ট্রাভিসকে।

এর আগে বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছিল, পিয়ংইয়ং ট্রাভিসকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কোনও  বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

গত ১৮ জুলাই ট্রাভিস নিজের ইচ্ছায় ও অবৈধভাবে আন্তঃকোরিয়া সীমান্তের বেসামরিকীকরণ অঞ্চল অতিক্রম করে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন। উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছিল, মার্কিন সেনাবাহিনীতে অমানবিক আচরণ ও বর্ণবাদের কারণে তিনি পালিয়েছেন।

মার্কিন কর্মকর্তারা দাবি করেছিলেন, সীমান্ত পাড়ি দেওয়ার পেছনে ট্রাভিসের কোনও উদ্দেশ্য আছে। ২০২১ সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। উ. কোরিয়ায় প্রবেশের আগে হামলার অভিযোগে দ. কোরিয়ায় দুই মাস বন্দি ছিলেন। সাজা কাটিয়ে ১০ জুলাই মুক্তি পান। কিন্তু সেনাবাহিনীতে নিয়ম ভঙ্গের জেরে শাস্তির মুখোমুখি হতে যুক্তরাষ্ট্রে ফেরার কথা ছিল। কিন্তু তা না করে অবৈধভাবে আন্তঃকোরিয়া সীমান্তের বেসামরিকীকরণ অঞ্চল অতিক্রম করেন। 

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে