ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৪

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, তারা কেবল নিজেদের জাতীয় স্বার্থকেই গুরুত্ব দেয়।

ইসরায়েলের সঙ্গে সৌদি আরবসহ কয়েকটি আরব দেশ সম্পর্ক স্বাভাবিক করছে। এমন প্রেক্ষাপটে ইসলামাবাদে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান পরিষ্কার করেন পাকিস্তানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি।

তিনি বলেন, ‘আমরা অন্যদের অনুসরণ করি না। আমরা কেবল আমাদের জাতীয় স্বার্থ দেখি।’

ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের দখলদারিত্বের বিষয়ে তার দেশের অবস্থান ব্যাখ্যা করে জিলানি বলেন, ‘ইসরায়েল বা ফিলিস্তিন ইস্যুতে ইসলামাবাদের অবস্থান খুব স্পষ্ট। ভবিষ্যতেও এমনটা থাকবে।’

ফিলিস্তিনিদের মতো কাশ্মিরিরাও নিজেদের অধিকার ফিরে পেতে চায় উল্লেখ করে জিলানি বলেন, ‘ফিলিস্তিন ইস্যুটি কাশ্মিরের মতো আমাদের জাতীয় স্বার্থের অংশ।’

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পাকিস্তানের কোনও ইচ্ছা আছে বলে সংবাদমাধ্যমের  প্রতিবেদনগুলোকে প্রত্যাখ্যান করে দেন জিলানি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড  

/এসপি/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম